ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। তবে এ বিষয়ে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এর আগে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ কয়েকটি এলাকায় হামলার খবর পাওয়া যায়। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার মুখে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানীর পাশাপাশি মিরান্দা, আরাগুয়া ও লা গাইরা প্রদেশেও হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়।বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা কারাকাসে চালানো এ হামলার দায় স্বীকার করেন।  এ ঘটনার প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে বলেছে, এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ডকে তারা ‘ঔপনিবেশিক যুদ্ধ’ হিসেবে দেখছে, যা বিশ্বশান্তির জন্য হুমকি।সাম্প্রতিক সময়ে মাদক পাচার দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট মাদুরো। তবে গত সপ্তাহে ভেনেজুয়েলার ভূখণ্ডে কথিত সিআইএ-নেতৃত্বাধীন হামলার অভিযোগ নিয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।যুক্তরাষ্ট্রের চাপের মুখে কিছুটা সংযত ভাষা ব্যবহার করলেও মাদুরো আবারও অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার সরকার উৎখাত এবং দেশটির তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ও সামরিক চাপ অব্যাহত রেখেছে। তিনি বলেন, ভেনেজুয়েলা চাইলে শেভরনের মতো মার্কিন প্রতিষ্ঠানকে বিনিয়োগের সুযোগ দিতে প্রস্তুত।ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালিয়েছে কি না— এ প্রশ্নে মাদুরো বলেন, বিষয়টি নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা যেতে পারে।এদিকে ট্রাম্প প্রশাসনের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগর এলাকায় এখন পর্যন্ত অন্তত ৩৫টি সামরিক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ১১৫ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কাল সংহতি সমাবেশ ঢাবি শিক্ষার্থীদের
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কাল সংহতি সমাবেশ ঢাবি শিক্ষার্থীদের

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সারাদেশে সংহতি সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) Read more

জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল
জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল

ইসলামের অন্যতম বরকতময় ও ফজিলতপূর্ণ মাস হলো জিলহজ মাস। এ মাসটি যেমন হজের মাস তেমনি কুরবানি, তাকওয়া, আত্মত্যাগ ও আল্লাহর Read more

মিরসরাইয়ে তিন মাদক কারবারি গ্রেপ্তার
মিরসরাইয়ে তিন মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিত্যক্ত জায়গায় মাদকসেবন করে নেশাগ্রস্ত অবস্থায় শাহাদাত, মো. শাহেদ ও মো. সাগর নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে উপজেলা Read more

ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার (১৩ Read more

শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন
শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

বরিশালের সাধারণ ছাত্র জনতার ব্যানারে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্য খাতের অনিয়ম, হয়রানি, অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন