সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার আজারবাইজান সফর করছেন। এই সফরের ফাঁকে বাকুতে সিরীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দামেস্কের কূটনৈতিক সূত্রের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ‘শারার বাকু সফরের ফাঁকে একজন সিরীয় কর্মকর্তা ও একজন ইসরায়েলি কর্মকর্তার মধ্যে একটি বৈঠক হবে।’ তবে এই বৈঠকে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অংশ নেবেন না।গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর সিরিয়ায় ইসরায়েলের সামরিক উপস্থিতি আগের তুলনায় বেড়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিই এই আলোচনার প্রধান বিষয় হবে।২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। তবে এই হামলাগুলো ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হলে এসব হামলা তীব্র হয়। বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার বাহিনী মাউন্ট হারমন দখল করেছে এবং দক্ষিণ সিরিয়ায় অন্তত ১০টি সামরিক ফাঁড়ি তৈরি করেছে। এর সঙ্গে কুনাইত্রা ও অন্যান্য অঞ্চলেও ইসরায়েলি দখলদার বাহিনীর অনুপ্রবেশ ঘটছে। সূত্র : আরব নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পলাশবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
পলাশবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে সালমান ফারসি নামের দু'বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে উপজেলার মহদীপুর Read more

খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত
খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত

খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত হয়েছেন। এ সময় সেনা ও পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় কঠোর Read more

ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ
ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ

এবারের ঈদ উৎসবে যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে ও চাচা ভাইপোসহ ৫ জনের প্রাণহানী হয়েছে। ইদ পরবর্তী তিন দিনে যশোর Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমান ও হতাহতদের উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে Read more

মাতৃত্বকালীন ছুটি নিয়ে প্রাথমিক শিক্ষিকাকে হয়রানির অভিযোগ
মাতৃত্বকালীন ছুটি নিয়ে প্রাথমিক শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন নাহার মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটি নিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে Read more

ইসলাম গ্রহণের পর বিয়ে করে থেকে যাওয়া ভারতীয় নারীকে আটক করেছে পাকিস্তানের পুলিশ
ইসলাম গ্রহণের পর বিয়ে করে থেকে যাওয়া ভারতীয় নারীকে আটক করেছে পাকিস্তানের পুলিশ

শিখ তীর্থযাত্রীদের সঙ্গে ধর্মীয় ভিসা নিয়ে পাকিস্তানে যান ওই ভারতীয় নারী। এরপরেই ইসলাম ধর্ম গ্রহণ এবং এক পাকিস্তানি নাগরিককে বিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন