হলফনামায় পেশাগত তথ্য ও নাগরিকত্বসংক্রান্ত ত্রুটি সংশোধন করে ঢাকা-১৩ আসনের নির্বাচনী লড়াইয়ে টিকে গেছেন খেলাফত মজলিসের নেতা মামুনুল হক ও বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ।প্রাথমিকভাবে তাদের মনোনয়নে কিছু কারিগরি ও তথ্যের অসংগতি ধরা পড়লেও শুনানির সময় প্রয়োজনীয় তথ্য সংশোধন করায় তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এর ফলে এই আসনে ১১ জন প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত ৬ জন বৈধ হিসেবে লড়াইয়ে থাকলেন এবং বাদ পড়লেন ৫ জন।আজ শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা-১৩ আসনে মোট ১১টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে ৬টি বৈধ ও ৫টি বাতিল করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন– মামুনুল হক (খেলাফত মজলিস), ববি হাজ্জাজ (বিএনপি), সোহেল রানা (স্বতন্ত্র), মুরাদ হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. শাহাবুদ্দিন (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি) এবং ফাতেমা আক্তার মুনিয়া (ইনসানিয়াত বিপ্লব)। অন্যদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন– শেখ মো. রবিউল ইসলাম (স্বতন্ত্র), মিজানুর রহমান (গণ অধিকার পরিষদ), শাহরিয়ার ইফতেখার (বাংলাদেশ মুসলিম লীগ), মো. খালেকুজ্জামান (বাসদ) ও রাজু আহমেদ (আমজনতার দল)।রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। পরিশেষে ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রশাসনিক ও শ্রেণী কার্যক্রম চলছে অধ্যক্ষকে ছাড়াই। এর আগে সোমবার (১৪ জুলাই) Read more

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ৫
ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ৫

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। অন্যদিকে, সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে Read more

টাঙ্গাইলে শিক্ষার্থীদের জোরপূর্বক এনসিপির পদযাত্রায় নেওয়ার অভিযোগ
টাঙ্গাইলে শিক্ষার্থীদের জোরপূর্বক এনসিপির পদযাত্রায় নেওয়ার অভিযোগ

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যেতে বাধ্য করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ Read more

ভোলায় আগ্নেয়াস্ত্র ও অবৈধ জালসহ ৪৩ ডাকাত আটক
ভোলায় আগ্নেয়াস্ত্র ও অবৈধ জালসহ ৪৩ ডাকাত আটক

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে গত ৫ মাসে ৪ হাজার ২শ’ ২৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল, ২৩ কোটি ৬২ Read more

চাঁদপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা
চাঁদপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা

চাঁদপুরের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রগুলোতে দীর্ঘ কয়েক মাস ধরে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে Read more

বাগমারায় গোপনে সরকারি বই বিক্রির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে
বাগমারায় গোপনে সরকারি বই বিক্রির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে

রাজশাহীর বাগমারায় একটি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে গোপনে সরকারি বই বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। ভাঙড়ি ব্যবসায়ীর কাছে বই বিক্রির সময় স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন