চাঁদপুরের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রগুলোতে দীর্ঘ কয়েক মাস ধরে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তির শিকার রোগীরা। জেলায় প্রতিদিন কয়েক হাজার সেবা প্রার্থী প্রাথমিক চিকিৎসার আশায় কমপ্লেক্সগুলোতে এলেও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে হতাশ হয়ে খালি হাতে ফিরতে হচ্ছে বাড়িতে।এছাড়াও, জেলায় মোট ৮১টি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার ৬৯ জন জনবলের পদ থাকলেও রয়েছেন ৬৮৯ জন। ৩৮০টি পদে রয়েছে জনবল সংকট। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেই দীর্ঘদিন মা, শিশু, বৃদ্ধ ও রোগীদের সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানগুলো। বাড়ির কাছাকাছি হওয়ায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধের সুবিধা পেয়ে খেটে খাওয়া সাধারণ মানুষগুলো হয়েছেন উপকৃত।চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা জানান, দীর্ঘ সাত মাস ধরে পর্যাপ্ত ঔষধ পাচ্ছেন না তারা। বিগত বছরগুলোতে আমাদের গরিব-দুঃখীদের জন্য সরকার বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করে আসছে। বর্তমানে ওষুধ নেই বলে জানায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা। এতে করে রোগীদেরকে বাইরে থেকে টাকা দিয়ে ওষুধ কিনে নিতে হচ্ছে, যা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। তাই দ্রুত লোকবল ও ওষুধ সংকট দূর করতে সরকারের প্রতি দাবি জানান তারা। পূর্বের মতো বিনামূল্যে চিকিৎসা ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ করে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন জেলা বাসী।এ বিষয়ে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শকগণ কয়েকজন সময়ের কণ্ঠস্বর প্রতিনিধিকে জানান, গত সাত-আট মাস ধরে ওষুধ সংকট, তাই সেবা গ্রহীতাদের আমরা ওষুধ দিতে পারছি না। এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তবে আমরা প্রাথমিক চিকিৎসা অব্যাহত রেখেছি বলে জানান তারা।এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম জানিয়েছেন, ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ, মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকটের কারণে স্বাভাবিক স্বাস্থ্যসেবা কিছুটা ব্যাহত হচ্ছে। এছাড়াও, জেলা প্রশাসন থেকে কিছু ঔষধ সরবরাহ করা হয়েছে। তবে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬০ বছর বয়সি বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
৬০ বছর বয়সি বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জের কাজীপুরের দূষিত চরাঞ্চলে পাঁচ বছর বয়সি এক নারী শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের গিরিশ বাজার এলাকায় Read more

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় কোতয়ালী থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ আটজন মাদক কারবারী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা Read more

সিদ্ধিরগঞ্জে ১০ বছরের ছাত্রকে বলাৎকার, শিক্ষক ও প্রিন্সিপালকে গণপিটুনি
সিদ্ধিরগঞ্জে ১০ বছরের ছাত্রকে বলাৎকার, শিক্ষক ও প্রিন্সিপালকে গণপিটুনি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশ বছরের মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষক Read more

চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, ধাওয়া-পাল্টা ধাওয়া
চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, ধাওয়া-পাল্টা ধাওয়া

উখিয়া-টেকনাফ সড়কে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনকে ঘিরে আজও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। বুধবার (২০ আগস্ট) সকাল ৭টা থেকে আন্দোলনে যোগ দিতে সড়কে Read more

আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা ঢাকার বিভিন্ন Read more

পুলিশের উপস্থিতিতে বাগানের শতাধিক গাছ কেটে লুটের অভিযোগ
পুলিশের উপস্থিতিতে বাগানের শতাধিক গাছ কেটে লুটের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে বাগানের শতাধিক গাছ কেটে সাবাড় করে দেওয়ার পাশাপাশি ওই গাছ পুলিশের উপস্থিতিতেই লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন