বাবার মৃত্যুর পর অভিভাবহীন হয়ে পড়েন রাফিয়া সুলতানা আশা। উপায় না পেয়ে এসএসসি পরীক্ষা দিয়েই বসেন বিয়ের পিড়িতে। তবে মায়ের অদম্য ইচ্ছা, স্বামীর সহযোগিতায় অসম্ভবকে সম্ভব করেছেন তিনি।ছোটবেলা থেকেই বাবার স্বপ্ন ছিল চিকিৎসক হবেন আশা। বাবা চলে গেলেও সেই স্বপ্নের দেখা পেয়েছেন তিনি। চলতি বছর টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হয়েছে তার।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কাচন ডুমুরিয়া গ্রামে বাড়ী রাফিয়া সুলতানা আশার। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য মরহুম আশরাফ আলীর বড় মেয়ে।জানা গেছে, ৩ বোনের মধ্যে আশা বড়। অন্য দুই বোন পড়াশোনা করছেন মাধ্যমিক ও প্রাথমিকে। বাবার মৃত্যুর পর সবার দায়িত্ব এসে পড়ে মা বিলকিস বানুর কাধে। সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক, পীরগঞ্জ বনিক উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর প্রতিবেশী স্কুল শিক্ষক তরিকুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন আশা। বিয়ের পরেও সবার সম্মতি নিয়ে পীরগঞ্জ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাশ করে পরীক্ষা দেন মেডিকেলে ভর্তির।আশা বলেন, ‘বাবার ইচ্ছে ছিল আমি চিকিৎসক হয়ে গ্রামের সাধারণ মানুৃষের পাশে দাঁড়াবো। আমি সেই স্বপ্ন পুরণ করতে পরিশ্রম করছি। মা ও আমার স্বামী আমাকে সহযোগিতা করছেন, সাহস যোগাচ্ছেন। আমি কৃতজ্ঞ আমার শিক্ষকদের প্রতি, তারা ছোটবেলা থেকে সাহস দিতেন, উৎসাহ দিতেন।’আশার মা বিলকিস বানু বলেন, ‘স্বামী মারা যাওয়ার কারণে অসহায় হয়ে পড়েছিলাম। ছেলে নেই, তিন মেয়ের অভিভাবক বলতে আমি। নিরাপত্তার কথা চিন্তা করে বিয়ে দিয়েছিলাম। তবে জামাই ও মেয়ের শ্বশুড়বাড়ীর লোকজন তাকে পড়াশোনা করাবে কথা দিয়েছিল। কথা রেখেছে।’ মেয়ের জন্য দোয়া চান তিনি।আশার প্রাথমিকের শিক্ষক আব্দুল মাজেদ বলেন, ‘তার (আশা) বাবা স্কুলে ভর্তির সময় বলেছিলেন, মেয়েটাকে দিয়ে গেলাম। তাকে চিকিৎসক বানাবো, সেইভাবে পড়াবেন। তার বাবা চলে গেছেন ৫ বছর হলো। মেয়েটার অদম্য ইচ্ছাশক্তি ও মেধায় বাবার স্বপ্ন পুরণ হতে চলেছে। আমরা সবাই দোয়া করছি।’স্বামী তরিকুল ইসলাম বলেন, ‘মাঝে মাঝেই ভেঙ্গে পড়তো আশা। তাকে উৎসাহ দিয়েছি, তার মেধা রয়েছে। আমি খুব আশাবাদী সে ভালো কিছু করবে দেশের জন্য, এলাকার জন্য।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধের পর খুলে দিল ইরান
মার্কিন হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধের পর খুলে দিল ইরান

সাময়িক বন্ধ রাখার পর ফের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং তথ্য মতে, এখন বিমানগুলোকে তেহরানের দিকে প্রবেশ করতে দেখা Read more

বেরোবিতে ঈদুল আজহা উপলক্ষ্যে শিক্ষার্থীদের খাবারের আয়োজন
বেরোবিতে ঈদুল আজহা উপলক্ষ্যে শিক্ষার্থীদের খাবারের আয়োজন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশনায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী Read more

ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ
ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ

তেলআবিব ও তেহরানের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরাইলের কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। এমনটা দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ Read more

গাজার ক্ষুধার্ত মানুষের জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা
গাজার ক্ষুধার্ত মানুষের জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা

ফিলিস্তিনের গাজার ক্ষুধার্ত মানুষের জন্য বোতলে করে সাগরে খাদ্য ভাসাচ্ছেন মিসরের সাধারণ মানুষ। একজন মিসরীয়কে সাগরে খাদ্য ভাসানোর সময় গাজাবাসীর Read more

চাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটার ২৭ হাজার ৬৩৪
চাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটার ২৭ হাজার ৬৩৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার তালিকায় অন্তর্ভুক্ত Read more

গাংনীতে ‘মাঠে যান না’ কৃষি কর্মকর্তারা, সরকারি সেবা থেকে বঞ্চিত কৃষকরা
গাংনীতে ‘মাঠে যান না’ কৃষি কর্মকর্তারা, সরকারি সেবা থেকে বঞ্চিত কৃষকরা

কৃষিভিত্তিক বাংলাদেশের অন্যতম সবজিখ্যাত জেলা মেহেরপুর। জেলার গাংনী উপজেলার অধিকাংশ মানুষ কৃষিকাজে জীবিকা নির্বাহ করে থাকলেও কৃষিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন