বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির শীর্ষ পদটি এখন শূন্য। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমানই এখন দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তবে দলটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।দলীয় সূত্র জানায়, চলমান দাপ্তরিক কার্যক্রমে এখনো ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ পদবিই ব্যবহার করা হচ্ছে। তবে গঠনতন্ত্র অনুসারে তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান। এই ঘোষণাটি এখনই আসবে নাকি পরবর্তী কোনো বিশেষ সময়ে দেওয়া হবে, তা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ধারণা করা হচ্ছে, পরবর্তী স্থায়ী কমিটির বৈঠকের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে দলের চেয়ারম্যান হলেও কৌশলগত কারণে এখনই বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনা হচ্ছে না। তাঁরা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ শোকার্ত। তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষে এখন দলীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী সাত দিনের শোক পালন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থায়ী কমিটির পরবর্তী সভায় তারেক রহমানের চেয়ারম্যান হওয়ার বিষয়টি আলোচনায় আসার পর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।দলের নেতৃত্বে উত্তরাধিকারের ইতিহাস বলছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের হাল ধরেন তাঁর সহধর্মিণী খালেদা জিয়া। রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যেই তিনি চেয়ারপারসন নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় আসে। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুতে দলটির সেই পদটি শূন্য হয়।বিএনপির গঠনতন্ত্রের ৮(গ) ধারার ৩ নম্বর উপধারায় বলা আছে— ‘যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন।’ সেই অনুযায়ী, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। এখন খালেদা জিয়ার প্রয়াণে ওই একই ধারা অনুযায়ী তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলায় দাশপাড়া ইউনিয়নের অভ্যন্তরীন ৯টি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকবাসী। রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার Read more

কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

চাকরিতে ডিপ্লোমা কোটা বাতিল ও বিএসসি ডিগ্রীধারী প্রকৌশলীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Read more

রামগড়ে তিনদিনের ভূমি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 
রামগড়ে তিনদিনের ভূমি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

দেশের মানুষকে  ভূমি কর পরিশোধে উদ্বুদ্ধ করা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে তিনদিনের ভূমি মেলার আয়োজন করেছে ভূমি মন্ত্রনালয়। তারই ধারাবাহিকতায় Read more

গাজায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু ১৪
গাজায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু ১৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনাহারে নতুন Read more

নোবিপ্রবিতে অচলাবস্থায় প্রায় কোটি টাকার যন্ত্রপাতি
নোবিপ্রবিতে অচলাবস্থায় প্রায় কোটি টাকার যন্ত্রপাতি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহীদ মীর মুগ্ধ মেডিকেল সেন্টারে প্রায় কোটি টাকার মূল্যের চিকিৎসা সরঞ্জাম দীর্ঘদিন ধরে অচলাবস্থায় Read more

ধামরাইয়ে বিএনপির বৈশাখী শোভাযাত্রা
ধামরাইয়ে বিএনপির বৈশাখী শোভাযাত্রা

ঢাকার ধামরাইয়ে বিএনপির উদ্যোগে  বাংলা নতুন বছর উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ধামরাই পৌর শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন