ঢাকার ধামরাইয়ে বিএনপির উদ্যোগে  বাংলা নতুন বছর উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ধামরাই পৌর শহরের সীমা সিনেমা হলের সামনে থেকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা আরম্ভ হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ধামরাই উপজেলা পরিষদ  চত্বরে গিয়ে শেষ হয়। এসময় ধামরাই উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়ে ধামরাই থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, ধামরাই থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একতাবদ্ধ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পুনরায় প্রধানমন্ত্রী  করতে হবে। কোন ধরনের অপকর্ম করে দলের বদনাম করা যাবেনা। দেশ এখন স্বৈরাচারমুক্ত হয়েছে।এসময় ধামরাইবাসীকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে  তমিজ উদ্দিন আরো বলেন, নতুন বছরে সকল প্রকার হিংসা ভুলে গিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য কাজ করতে হবে। সেই সাথে এই নতুন বছরে বর্তমান সরকারের কাছে তিনি দাবি করেন দ্রুত  সময়ের মধ্যে নির্বাচনের।এসময় ধামরাই থানা বিএনপির সাধারন সম্পাদক ও ধামরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন,  পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার,ধামরাই,পৌর যুবদল নেতা আমিনুল ইসলাম সবুজসহ আরো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথম ইউনিটের রিয়্যাক্টর কন্টেইনমেন্টের পরীক্ষা সম্পন্ন
প্রথম ইউনিটের রিয়্যাক্টর কন্টেইনমেন্টের পরীক্ষা সম্পন্ন

পাবনার ঈশ্বরদী উপজেলায় চলছে দেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। প্রকল্পের প্রথম ইউনিট চালুর অপেক্ষায় দেশ।তারই ধারাবাহিকতায় প্রথম ইউনিটের Read more

চসিকে ‘ফেল’ করেও ফার্স্ট: তদবিরে প্রকৌশলী রুপকের পদোন্নতি
চসিকে ‘ফেল’ করেও ফার্স্ট: তদবিরে প্রকৌশলী রুপকের পদোন্নতি

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) নিয়োগ ও পদোন্নতির স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। সম্প্রতি প্রকাশিত এক অফিস আদেশে দেখা গেছে, মৌখিক Read more

পাকিস্তানজুড়ে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ
পাকিস্তানজুড়ে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবরণের দুই বছর পূর্তি উপলক্ষে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা ইমরান খানের মুক্তির Read more

অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি অবসর গ্রহণ করেন। Read more

সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০
সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে পুড়ে ৪০ জনে নিহত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে ক্রানস মোন্টানার মদের Read more

পর্দার আড়ালে ইসরায়েলকে সহায়তা করেছে সৌদি আরব
পর্দার আড়ালে ইসরায়েলকে সহায়তা করেছে সৌদি আরব

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রকাশ্যে নিন্দা জানিয়েছিল সৌদি আরব। তবে পর্দার আড়ালে সেই ইরানবিরোধী অভিযানে ইসরায়েলকে সহযোগিতা করেছে রিয়াদ—এমন তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন