বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চকরিয়া উপজেলা শাখার ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সভাপতি-নূর মোহাম্মদ মানিক, দৈনিক আমার বার্তা চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি; সিনিয়র সহ-সভাপতি মাষ্টার শাহ মোহাম্মদ জাহেদ, বাংলাদেশ বেতার চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি; সাধারণ সম্পাদক-নুরুদ্দোজা জনি, দৈনিক দিনকাল চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।সোমবার (২০ অক্টোবর) রাত ১০ টার সময় কক্সবাজারের কুটুমবাড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় কন্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দিতায় নূর মোহাম্মদ মানিককে সভাপতি, মাষ্টার শাহ মোহাম্মদ জাহেদকে সিনিয়র সহ-সভাপতি এবং নুরুদ্দোজা জনিকে সাধারণ সম্পাদক করে মোট ১৯ সদস্য বিশিষ্ট আগামী ০২ (দুই) বৎসর মেয়াদি কমিটি গঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নীলু, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, কক্সবাজার জেলা সভাপতি আব্দুল আলীম নোবেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল, চকরিয়া উপজেলা কমিটির সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ।কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ নব-নির্বাচিত চকরিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দকে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়, সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারিত্বের উপর গুরুত্বারোপ করেন।এই সময় নব-নির্বাচিত চকরিয়া উপজেলা সভাপতি নূর মোহাম্মদ মানিক ও সাধারণ সম্পাদক নুরুদ্দোজা জনি নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোসহ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সকলের সহযোগিতা কামনা করেন।কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন: সহ-সভাপতি সাইরাজ চৌধুরী (আপন কন্ঠ), সহ-সভাপতি আলাউদ্দীন আলো (আপন কন্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব (দৈনিক ভোরের সময়), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (দৈনিক ভোরের সময়), প্রচার সম্পাদক রেজাউল করিম (দৈনিক আজকের বসুন্ধরা), দপ্তর সম্পাদক ওসমান সরওয়ার (প্রতিদিনের কাগজ), অর্থ সম্পাদক শওকতুল ইসলাম (দৈনিক ইনফো বাংলা), নির্বাহী সদস্য সৈয়দ ঈসমাইল হোসেন সিরাজী (সোনালী বার্তা), সম্মানিত সদস্য মোহাম্মদ রিদুয়ান হাফিজ (সময়ের কন্ঠস্বর), সম্মানিত সদস্য ইসমাইল হোসেন তুহিন (দৈনিক বাংলার ডাক), সম্মানিত জুবাইরুল ইসলাম (সি প্লাস টিভি), সম্মানিত ইয়ার রহমান আনান (দৈনিক আলোকিত সকাল), সদস্য রিদুয়ানুল হক (দৈনিক মুক্ত খবর), আরফাতুল ইসলাম সানি (দৈনিক ঘোষণা), সদস্য আবদুল্লাহ আল মামুন (গণকণ্ঠ), সদস্য ফজলুল হাসান রিয়াদ (দৈনিক বণিক বার্তা)।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা, চালকের সহকারী নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা, চালকের সহকারী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালকের সহকারী আপন চন্দ্র দাস Read more

রংপুরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ
রংপুরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

জ্বালানি তেল পরিবহণের কাজে নিয়োজিত ট্যাংকলরি চালকসহ তিনজন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য Read more

রাবিতে ফিজিওথেরাপিস্টকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ
রাবিতে ফিজিওথেরাপিস্টকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রে কর্মরত এক ফিজিওথেরাপিস্টকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ উঠেছে একদল বহিরাগতের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) Read more

হিট প্রকল্প প্রাপ্তিতে সেরা দশে নোবিপ্রবি
হিট প্রকল্প প্রাপ্তিতে সেরা দশে নোবিপ্রবি

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রমকে গতিশীল করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত “হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে।  শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে Read more

ভালো নেই সেন্টমার্টিনবাসী, ঢেউয়ের আঘাতে বিলীন হচ্ছে উপকূল
ভালো নেই সেন্টমার্টিনবাসী, ঢেউয়ের আঘাতে বিলীন হচ্ছে উপকূল

দেশের শ্রেষ্ঠতম পর্যটন স্পট প্রবালদ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দারা ভালো নেই। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে গত চার দিন ধরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন