চট্টগ্রামের চন্দনাইশে আরজু আকতার নামে এক তরুণীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে দায়ের করা চাঞ্চল্যকর মামলার একমাত্র আসামি নাজিম উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নাজিম উদ্দিন সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া এলাকার মৃত সৈয়দ আহমদ ও রোকেয়া বেগমের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনাইশে নানার বাড়ির বেড়াতে গিয়ে মঙ্গলবার (০৮ এপ্রিল) রাত ৩টার দিকে মায়ের খালাতো ভাইয়ের হাতে ধর্ষণচেষ্টা ও হত্যার শিকার হয় তরুণী। ঘটনাটি দেখে ফেলায় তরুণীর নানা-নানিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় আসামি। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।বুধবার (০৯ এপ্রিল) রাতে নিহত তরুণীর বাবা বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলা করেন। মামলায় নাজিম উদ্দীনকে একমাত্র আসামি করা হয়। গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চন্দনাইশ থানা এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণেচেষ্টা পরবর্তী খুনের ঘটনার প্রধান আসামি নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘টানাপড়েন ও বয়কটের আহ্বান সত্ত্বেও ভারতের পণ্য আমদানি কমেনি বাংলাদেশে’
‘টানাপড়েন ও বয়কটের আহ্বান সত্ত্বেও ভারতের পণ্য আমদানি কমেনি বাংলাদেশে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে বিএনপির আহ্বানের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে বাংলাদেশে Read more

জীবননগরে শাক বীজ উৎপাদনে ভাগ্য বদলেছে হাজার কৃষকের
জীবননগরে শাক বীজ উৎপাদনে ভাগ্য বদলেছে হাজার কৃষকের

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শাকের বীজ উৎপাদনে পাল্টে গেছে অনেক কৃষকের ভাগ্য। বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতির চিত্র। একসময় শুধু ইরি-বোরো ও Read more

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের
দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের

পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে সাত দফা দাবি আদায়ের বিষয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক Read more

ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তান
ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৮ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। দেশটির Read more

কালিয়াকৈরে রাষ্ট্র সংস্কার দাবিতে বিএনপির ক্যাম্পেইন
কালিয়াকৈরে রাষ্ট্র সংস্কার দাবিতে বিএনপির ক্যাম্পেইন

গাজীপুরে কালিয়াকৈর সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি ও জনসম্পত্তি Read more

কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  সোমবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের কর্মকর্তাগণ অভিযান চালিয়েছেন। এ সময় স্বাস্থ্য সেবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন