নিউইয়র্কের একটি আদালতে নাটকীয়ভাবে হাজির করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। সোমবার (০৫ জানুয়ারি) ভোরে আদালতে উপস্থিত হওয়ার সময় সিলিয়া ফ্লোরেসের কপাল ও কানের পাশ ব্যান্ডেজে মোড়া ছিল। এ নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে যে কীভাবে আহত হলেন মাদুরোর স্ত্রী?সিলিয়ার আইনজীবী জানান, কপাল ও কানের পাশের আঘাত ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং তিনি সম্ভবত পাঁজরেরও চোট পেয়েছেন। আইনজীবীর ধারণা, এসব আঘাত যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানের সময়ই লেগেছে।গত শনিবার ভোররাতে ওই অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ভেনেজুয়েলা থেকে আটক করে যুক্তরাষ্ট্রে এরপর নিয়ে যায় নিউইয়র্ক সিটিতে।সিলিয়া ফ্লোরেস নিজে ভেনেজুয়েলার রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দেশটিতে তিনি ‘ফার্স্ট লেডি’ হিসেবে পরিচিত নন; বরং তার উপাধি ‘ফার্স্ট কমব্যাট্যান্ট’ বা ‘প্রথম যোদ্ধা’। ২০১৩ সালে ক্ষমতা গ্রহণের পর নিকোলাস মাদুরো বলেছিলেন, ‘ফার্স্ট লেডি’ উপাধিটি অত্যন্ত অভিজাত ধাঁচের, তাই তিনি স্ত্রীর জন্য এই উপাধি বেছে নেন।যদিও সাম্প্রতিক ঘটনাগুলোর আগে ভেনেজুয়েলার বাইরে সিলিয়া ফ্লোরেস তেমন পরিচিত মুখ ছিলেন না, তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং ‘মাদক-সন্ত্রাসবাদ’–সংক্রান্ত মামলার কারণে তিনি হঠাৎ করেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। মাদুরোর সঙ্গে একযোগে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ এবং নিউইয়র্কের আদালতে হাজিরার ঘটনা বিশ্বজুড়ে তাকে সংবাদের শিরোনামে নিয়ে এসেছে।সূত্র: আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক
চাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টের ফলাফলে Read more

কুমিল্লায় একদিনে বজ্রপাতে তিন শিশুসহ নিহত ৫
কুমিল্লায় একদিনে বজ্রপাতে তিন শিশুসহ নিহত ৫

কুমিল্লার বরুড়া, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায় পৃথক বজ্রপাতে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। Read more

নির্বাচনের পর পুরোনো ঠিকানায় ফিরে যাব: ধর্ম উপদেষ্টা
নির্বাচনের পর পুরোনো ঠিকানায় ফিরে যাব: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কাজ সরকার করে যাচ্ছে। এ নির্বাচনের Read more

টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’

মহান বিজয় দিবস উপলক্ষে কানাডার টরন্টোতে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘সাবিত্রী’। মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ের কঠিন বাস্তবতাকে পর্দায় তুলে Read more

চাঁদপুরে ধর্ষণেচেষ্টা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
চাঁদপুরে ধর্ষণেচেষ্টা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার মামলায় এনসিপি নেতা আল আমিন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) রাতে Read more

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরের আচমত আলী খান সেতুর ওপর যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার(২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার আচমত আলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন