ঢাকা-বরিশাল মহাসড়কসহ গৌরনদী উপজেলার বিভিন্ন সড়কে এখন এক মারাত্মক ঝুঁকির নাম হয়ে উঠেছে বৈদ্যুতিক খুঁটি। যানবাহনের গতি কমে যাওয়ার পাশাপাশি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।সরেজমিনে ঘুরে শনিবার (২ আগস্ট) দেখা গেছে, মহাসড়ক থেকে শুরু করে বিভিন্ন পকেট সড়ক ও জনবহুল এলাকায় রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি দাঁড়িয়ে আছে।স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিক বিএম বেলাল হোসেন অভিযোগ করে বলেন, বিশেষ করে গৌরনদী জিরো পয়েন্ট অটো স্ট্যান্ডসংলগ্ন সড়কে দাঁড়ানো বৈদ্যুতিক খুঁটিগুলো পথচারী, থ্রি-হুইলার এবং অন্যান্য যানবাহনের চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করছে।কলেজ শিক্ষার্থী সাদিয়া অভিযোগ করে বলেন, গৌরনদী বন্দর রোডে সিসিডি’র সামনে কিছু খুঁটি ফুটপাত দখল করে দাঁড়িয়ে আছে, ফলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে সড়কে নেমে হাঁটতে হচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক।স্থানীয়দের অভিযোগ, গৌরনদী বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে যে গুরুত্বপূর্ণ সড়কটি রয়েছে, সেটি গৌরনদী মডেল থানা, উপজেলা প্রশাসন, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যাতায়াত পথ। সেই সড়কেই অন্তত ১০টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। সড়কের মাঝখানে খুঁটি থাকায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন।স্থানীয় শিক্ষক মো: আতিক বলেন, ‘বিদ্যালয়ে যেতে শিক্ষার্থীদের প্রতিনিয়ত ভয় ও ঝুঁকির মুখে পড়তে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দরকার।’সচেতন নাগরিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও পল্লী বিদ্যুৎ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছেন না। সড়ক প্রশস্ত হলেও মাঝখানে খুঁটি থাকায় এর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।এ বিষয়ে গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম মো. শাহিন ফকির বলেন, ‘এলজিইডি অথবা সড়ক বিভাগ যদি মনে করে খুঁটিগুলো সরানো প্রয়োজন, তবে তারা আমাদের চিঠি দিলে আমরা সরিয়ে নেব।’স্থানীয় সাধারণ জনগণের দাবি, এই অব্যবস্থাপনা শুধু যান চলাচলেই বিঘ্ন ঘটাচ্ছে না, বরং বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। দ্রুত খুঁটি অপসারণ ও বিকল্প পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে খরচ
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে খরচ

নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে। ইন্টারনেটের দাম বাড়ার বিষয়টি দায়িত্বশীল নেতৃত্বের Read more

২৪ আগস্ট: নামাজের সময়সূচি
২৪ আগস্ট: নামাজের সময়সূচি

আজ রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ইংরেজি, ৯ ভাদ্র ১৪৩২ বাংলা, ২৯ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

রায়পুরে পারিবারিক বিরোধ মীমাংসার নামে ধর্ষণের অভিযোগ
রায়পুরে পারিবারিক বিরোধ মীমাংসার নামে ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধ মীমাংসার ঘটনাকে কেন্দ্র করে এক বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত নেতা Read more

দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

দেশের ২১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের অন্তত ১৩টি স্টেশনে আজ Read more

শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম
শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

যশোরের শার্শায় ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে লাল্টু (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।শুক্রবার Read more

চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা
চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা

চারুকলায় পয়লা বৈশাখ উপলক্ষে তৈরি করা ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনায় এক অজ্ঞাত যুবকের খোঁজ মিলেছে, যদিও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন