বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে আসছেন- এমন আলোচনা সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাবার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক অনুষ্ঠানে জাইমা রহমানের উপস্থিতি এই আলোচনাকে আরও উসকে দিয়েছে।গত বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ অংশ নেন জাইমা রহমান। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক অঙ্গনের একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। একই বছর প্রবাসী ভোট কার্যক্রম নিয়ে বিএনপির মিডিয়া সেলের আয়োজিত এক ভার্চুয়াল সভায় লন্ডন থেকে যুক্ত হন তিনি। সর্বশেষ দাদি খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকেও বাবার পাশে ছিলেন জাইমা রহমান।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব উপস্থিতি নিছক পারিবারিক নয়; বরং বিএনপির রাজনীতিতে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মকে ধীরে ধীরে পরিচিত করিয়ে দেওয়ার একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। তারা বলছেন, আন্তর্জাতিক ফোরামে প্রতিনিধিত্ব, দলীয় ভার্চুয়াল সভায় অংশগ্রহণ এবং শীর্ষ কূটনৈতিকদের সঙ্গে বৈঠক, সব মিলিয়ে জাইমা রহমানের রাজনৈতিক প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যায়।জাইমা রহমান দীর্ঘদিন রাজনীতির দৃশ্যপটের বাইরে ছিলেন। কোনো আন্দোলন, বক্তৃতা কিংবা দলীয় পদ-পদবিতে তার সম্পৃক্ততা ছিল না। তবে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ায় তাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলীয় অনুরোধে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। পরবর্তীতে তারেক রহমানও ধাপে ধাপে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই পারিবারিক ধারাবাহিকতায় জাইমা রহমানের রাজনীতিতে আসা অনেকের কাছে অপ্রত্যাশিত নয় বলেও মনে করা হচ্ছে।জাইমা রহমানের জন্ম ২৬ অক্টোবর ১৯৯৫। তিনি ঢাকার ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা শুরু করেন। ২০০৮ সালে পরিবারের সঙ্গে লন্ডনে যান। সেখানে কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০১৯ সালে লিংকনস ইন থেকে ‘বার অ্যাট ল’ সনদ লাভ করেন।গত ২৫ ডিসেম্বর বাবার সঙ্গে দেশে ফেরার দিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাইমা রহমান দাদি খালেদা জিয়ার পাশে থাকার কথা জানান। একই সঙ্গে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ ও বাবাকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।খালেদা জিয়ার জানাজা ও দাফনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় বাবার পাশেই দেখা গেছে জাইমা রহমানকে। দেশি-বিদেশি অতিথিদের সমবেদনা গ্রহণের সময়ও তিনি সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।সব মিলিয়ে রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে, বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে জাইমা রহমান গুরুত্বপূর্ণ এক নাম হয়ে উঠতে পারেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী
নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম নিজ উদ্যোগে সব Read more

যে ১০ অভ্যাস বিবাহিত পুরুষকে সুখে রাখতে পারে
যে ১০ অভ্যাস বিবাহিত পুরুষকে সুখে রাখতে পারে

বিবাহিত জীবন মানেই শুধু একসঙ্গে থাকা নয়—বরং তা সুন্দরভাবে, বোঝাপড়ার মধ্য দিয়ে কাটানো। দুজন মানুষের সম্পর্ক যতটা ভালো হবে, জীবনও Read more

দেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৬৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার Read more

ভারত-পাকিস্তান সীমান্তে টানা ৮ম রাতেও গোলাগুলি
ভারত-পাকিস্তান সীমান্তে টানা ৮ম রাতেও গোলাগুলি

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে Read more

সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত
সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ঝড়, জলোচ্ছ্বাস ও বিদ্যুৎ সরবারহ ব্যবস্থায় সমস্যা হওয়ায় সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ৫ হাজার ৯০৪টি Read more

অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার
অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার

অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ করা হয়েছে, সিডনি ও মেলবোর্নে ইহুদিবিরোধী হামলার পেছনে তেহরান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন