যশোর জেলা রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিনশ বছরের পুরোনো ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ দলিল পুড়ে গেছে।বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাতে রেজিস্ট্রি অফিস এলাকার লোকজন হঠাৎ রেকর্ডরুম থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে যশোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্থলে উপস্থিত শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার শামসুজ্জামান মিলন জানান, রেকর্ডরুমে ১৭৪১ থেকে ১৯৪০ সাল পর্যন্ত যশোর ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ দলিলপত্র সংরক্ষিত ছিল। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে পারবেন।এদিকে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন জানান, ভবনটিতে সাধারণত তালা দেওয়া থাকে এবং একজন নৈশপ্রহরী দায়িত্বে থাকেন। তবে আগুনের সময় তাকে সেখানে পাওয়া যায়নি।রেজিস্ট্রি অফিসের একাধিক সূত্র দাবি করেছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক। ভবনটিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা কম। বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হলে প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে বলে আশা করা হচ্ছে।যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, আগুন লাগার সময় ভবনটির গেটে তালা দেওয়া ছিল।ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভানো হয়। তিনি বলেন, ভবনের দুটি কক্ষে সংরক্ষিত পুরোনো দলিল ও কাগজপত্র আগুনে পুড়ে গেছে। তদন্ত শেষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের লেখা ‘আবেগঘন’ বোতলবন্দি চিঠি
সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের লেখা ‘আবেগঘন’ বোতলবন্দি চিঠি

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে শত বছর পর ভেসে উঠেছে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ২ সৈন্যের লেখা বোতলবন্দি চিঠি। ১৯১৬ সালে লেখা Read more

চাকরি দেওয়ার নামে লাখ টাকা আত্মসাৎ, ধরা খেল ভুয়া অফিসার  
চাকরি দেওয়ার নামে লাখ টাকা আত্মসাৎ, ধরা খেল ভুয়া অফিসার  

পাবনার ঈশ্বরদীতে বিমান বাহিনীর চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এর  অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে ঈশ্বরদী Read more

বিসিবি নির্বাচনের অংশ নেবেন তামিম
বিসিবি নির্বাচনের অংশ নেবেন তামিম

অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের Read more

চাকসুর ফল ঘোষণা: মুখোমুখি অবস্থানে ছাত্রদল-শিবির
চাকসুর ফল ঘোষণা: মুখোমুখি অবস্থানে ছাত্রদল-শিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনপ্রায় শেষ পর্যায়ে। নির্বাচন কমিশনের সদস্য ও আইটি Read more

শুল্ক কমানোর প্রস্তাব দিল ভারত, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে
শুল্ক কমানোর প্রস্তাব দিল ভারত, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত। তবে দিল্লির কয়েক বছর আগে Read more

স্বর্ণের দামে রেকর্ড, ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় রুপাও
স্বর্ণের দামে রেকর্ড, ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় রুপাও

অস্থির বাজারে এবার আরও এক বড় লাফ দিয়েছে সোনা; অতীতের সব রেকর্ড ভেঙে সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে মূল্যবান হলুদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন