বিবাহিত জীবন মানেই শুধু একসঙ্গে থাকা নয়—বরং তা সুন্দরভাবে, বোঝাপড়ার মধ্য দিয়ে কাটানো। দুজন মানুষের সম্পর্ক যতটা ভালো হবে, জীবনও ততটাই শান্তিপূর্ণ হয়ে উঠবে। সুখী দাম্পত্য জীবনের জন্য কিছু সহজ অভ্যাস গড়ে তোলা যেতে পারে, যা বিশেষভাবে বিবাহিত পুরুষদের জন্য কার্যকর।ফ্যামিলিলাইফ ডটকমের পরামর্শ অনুযায়ী বিবাহিত পুরুষদের যেসব অভ্যাস দাম্পত্যে সুখ এনে দিতে পারে, সেগুলো নিচে তুলে ধরা হলো:১. ‘আমি কর্তা’ ভাব ত্যাগ করুনবাড়িতে যে আপনিই কর্তা, সেটা বোঝানোর চেষ্টা করবেন না। বরং স্বামী-স্ত্রী দুজনের মতামতই যে একটা সংসারকে সুখের করে, সেটা ভুলে যাবেন না।২. গৃহিণী স্ত্রীর কাজকে সম্মান করুনআপনার স্ত্রী যদি গৃহিণী হয়ে থাকেন, তবে অবশ্যই তাঁর কাজকে খাটো করে দেখবেন না। আপনি হয়তো অফিস বা ব্যবসা থেকে ফিরছেন, সারা দিন তিনিও বাসার নানা কাজ সামলাচ্ছেন। নিজের কাজের সঙ্গে মিলিয়ে তাঁর কাজ খাটো করে দেখা যাবে না।৩. রাগ নিয়ন্ত্রণ করুনস্ত্রী যদি আপনাকে বিরক্ত করেন, তাহলে তখনই রাগ না দেখিয়ে চুপ হয়ে যান। মনে মনে ১০ পর্যন্ত গুণুন। সময় নিন। রাগ কমে এলে তারপর আলোচনা করুন।৪.  ভুল হলেও সম্মান বজায় রাখুনস্ত্রী কোনো ভুল করলে সেটা নিয়ে সন্তানদের সামনে বা বাইরের মানুষের সামনে কথা বলবেন না। একা ডেকে কথা বলুন, যাতে তিনি অপমানিত না হন।৫. অন্য নারীর প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করুনহঠাৎ পাশ দিয়ে কোনো সুন্দরী চলে গেলে হাঁ করে তাকিয়ে থাকবেন না। যদি চোখ চলেই যায়, তাহলে স্ত্রী সঙ্গে থাকলে তার কাছ থেকে লুকানোর চেষ্টা করবেন না। একই সঙ্গে দ্বিতীয়বার দেখার চেষ্টা করবেন না।৬. স্ত্রীর খোঁজখবর রাখুননিজ থেকেই স্ত্রীর কুশলাদি জেনে নিন। অনেক সময় ছোটখাটো সমস্যা স্ত্রী এড়িয়ে যেতে পারেন, আপনার জিজ্ঞাসা তাঁকে শক্তি দেবে।৭. বিশ্বাসভঙ্গ থেকে বিরত থাকুনবিয়ের পর আপনি একজনের সঙ্গে কমিটমেন্টে আছেন। তাই অন্য মেয়েদের সঙ্গে গোপনে প্রেম বা শারীরিক সম্পর্ক এড়িয়ে চলা আপনার নৈতিক দায়িত্ব।৮. জ্ঞান নিয়ে অহংবোধ করবেন নাস্ত্রীর চেয়ে আপনার জ্ঞান বেশি, এই চিন্তা বাদ দিন। আপনি যেদিক বেশি জানেন, আপনার স্ত্রী হয়তো অন্যদিকে আপনার চেয়ে বেশি জ্ঞানী। তাই নিজেকে সেরা ভাবা ঠিক নয়।৯. বড় কেনাকাটায় পরামর্শ করুনকোনো বড় জিনিস বা বেশি টাকার জিনিস কেনার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। কিছু না জানিয়ে নিজের সিদ্ধান্তে কিনে আনবেন না।১০. মনোযোগ দিন স্ত্রীর কথায়বাসায় ফিরে আপনি হয়তো টিভি দেখতে বসলেন। স্ত্রী যদি এমন সময় আপনাকে কোনো কথা বলতে চান, সেটা মনোযোগ দিয়ে শুনুন। টিভি দেখতে দেখতে ‘হ্যাঁ শুনছি’ টাইপের উত্তর দিলে আপনার স্ত্রীর মেজাজ খারাপ হতে পারে। আগে তাঁর কথাটা শুনুন, এরপর টিভি দেখুন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের আগে সঙ্গীর সঙ্গে যে ৭ বিষয়ে খোলামেলা আলোচনা জরুরি
বিয়ের আগে সঙ্গীর সঙ্গে যে ৭ বিষয়ে খোলামেলা আলোচনা জরুরি

বিয়ে শুধু দুটি মানুষের সম্পর্ক নয়, বরং দুটি ভিন্ন পরিবেশ, অভ্যাস, ভাবনা ও জীবনযাত্রার মিলন। তাই ভালোবাসা থাকলেও অনেক সময় Read more

শিক্ষিকাকে গণধর্ষণ, তিনজনের যাবজ্জীবন
শিক্ষিকাকে গণধর্ষণ, তিনজনের যাবজ্জীবন

কক্সবাজারে এক শিক্ষিকাকে পালাক্রমে গণধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে নারী Read more

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ
পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় একটি ক্রিকেট ম্যাচ চলার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবারের (৬ সেপ্টেম্বর) এ ঘটনায় Read more

মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা মেলা
মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা মেলা

মৌলভীবাজার সরকারি কলেজ এর হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে উদ্যোক্তা মেলা-২৫ এর সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) Read more

একটি দল সরিয়ে আরেকটি বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ
একটি দল সরিয়ে আরেকটি বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শনিবার (১৯ Read more

ভোলায় ছেলে ও বউয়ের বিরুদ্ধে আদালতে মামলা করলেন মা
ভোলায় ছেলে ও বউয়ের বিরুদ্ধে আদালতে মামলা করলেন মা

ভোলার চরফ্যাশন উপজেলায় সম্পত্তির জন্য মাকে মারধর ও ভরণ পোষণ না দেওয়ার অভিযোগে স্কুল শিক্ষক ছেলে ও তার স্ত্রীকে আসামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন