একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।গণমাধ্যমকে মেয়ে অঞ্জনা বড়ুয়া জানান, ‘বাবা গত এক সপ্তাহ চট্টগ্রামের একটি মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার তাঁকে জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। তাঁর ফুসফুসে পানি জমে গিয়েছিল। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।’১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্ম গ্রহণ করেন ছন্দের জাদুকর সুকুমার বড়ুয়া। ষাটের দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৩ সালে তোপখানা রোডে ছয় টাকায় বেড়ার ঘর ভাড়া করে লেখালেখি শুরু করেন। ১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে অবসরে যান।প্রায় ৬০ বছর ধরে ছড়া লিখে সুকুমার বড়ুয়া ‘ছড়ারাজ’, ‘ছড়াশিল্পী’, ‘ছড়াসম্রাট’ প্রভৃতি নানা অভিধায় অভিষিক্ত হয়েছেন। ব্যঙ্গাত্মক, হাস্যরসাত্মক, নৈতিক শিক্ষামূলক রচনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা আর রাজনৈতিক বার্তাও তার লেখায় উঠে এসেছে।‘পাগলা ঘোড়া’, ‘ভিজে বেড়াল’, ‘চন্দনা রঞ্জনার ছড়া’, ‘এলোপাতাড়ি’, ‘নানা রঙের দিন’, ‘চিচিং ফাঁক’, ‘কিছু না কিছু’, ‘প্রিয় ছড়া শতক’, ‘নদীর খেলা’, ‘ছোটদের হাট’, ‘মজার পড়া ১০০ ছড়া’, ‘যুক্তবর্ণ‘, ‘চন্দনার পাঠশালা’, ‘জীবনের ভেতরে বাইরে’ তার উল্লেখযোগ্য ছড়ার বই।ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য সরকার ২০১৭ সালে সুকুমার বড়ুয়াকে একুশে পদকে ভূষিত করে। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা, চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাবা আমাকে মাফ করো’ সুইসাইড নোট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
‘বাবা আমাকে মাফ করো’ সুইসাইড নোট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিশীতা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বাড্ডার ছাপড়া মসজিদের Read more

অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক
অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক

গাজীপুরের কাশিমপুরে জিরানি বাজার এলাকার ফুটপাত ও ফুটওভার ব্রিজ এখন অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে। ফুটপাতের জায়গা দখল করে বিভিন্ন দোকানের অংশ Read more

তরুণীকে ধর্ষণচেষ্টার পর হত্যার অভিযোগ, আসামি গ্রেপ্তার
তরুণীকে ধর্ষণচেষ্টার পর হত্যার অভিযোগ, আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে আরজু আকতার নামে এক তরুণীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে দায়ের করা চাঞ্চল্যকর মামলার একমাত্র আসামি নাজিম উদ্দিনকে (৩০) Read more

কালিয়াকৈরে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার
কালিয়াকৈরে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- কালিয়াকৈর পৌরসভার ৩ Read more

পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি, পুত্রবধূ আটক
পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি, পুত্রবধূ আটক

হবিগঞ্জের নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি হয়েছেন শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ পুত্রবধূ তামান্না আক্তারকে (২২) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন