কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের ‘রক্ত ফুটছে’ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মঙ্গলবার (২২ এপ্রিল) সংঘটিত ওই হামলায় জড়িত প্রত্যেককে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে উল্লেখ করে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।ভারতীয়দের প্রত্যেকেই নিহতদের পরিবারের যন্ত্রণায় শোকাহত উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মোদি।নরেন্দ্র মোদি বলেন, পেহেলগামের এই হামলা সন্ত্রাসের মদতদাতাদের হতাশা এবং কাপুরুষতার বহিঃপ্রকাশ। কাশ্মীরে শান্তি ফিরছিল, স্কুল-কলেজ ছিল সরব, উন্নয়নকাজ চলছিল দ্রুত গতিতে, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, পর্যটক সংখ্যা ছিল রেকর্ড পর্যায়ে, মানুষের আয় বাড়ছিল এবং তরুণদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছিল। দেশের ও কাশ্মীরের শত্রুরা এই অগ্রগতি মেনে নিতে পারেনি।তিনি বলেন, দেশের প্রতিটি রাজ্য, প্রতিটি ভাষাভাষী মানুষের হৃদয়ে এই হামলার যন্ত্রণা গভীরভাবে স্পর্শ করেছে। হামলার ছবিগুলো দেখে প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুঁটছে।মোদি বলেন, এই হামলার পেছনে যারা রয়েছে তাদের কঠিনতম শাস্তি দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা হবে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয়ের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যের ওপর ভর করেই আমরা চূড়ান্তভাবে সন্ত্রাসবাদকে পরাস্ত করব।ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিটি সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করব এবং এমন শাস্তি দেব, যা তারা কল্পনাও করতে পারবে না। সময় এসেছে সন্ত্রাসের আশ্রয়স্থল সম্পূর্ণভাবে ধ্বংস করার। ১৪০ কোটি মানুষের দৃঢ় সংকল্প সন্ত্রাসের মদতদাতাদের চূর্ণ করে দেবে।উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ জন পর্যটক ও একজন কাশ্মীরি বাসিন্দা নিহত হন। সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে এটিকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুপারফুড ডালিমের খোসার চায়ের গুণাগুণ
সুপারফুড ডালিমের খোসার চায়ের গুণাগুণ

রক্ত স্বল্পতা থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যা, এমনকি হার্টের অসুখেরও সমাধান রয়েছে ডালিম বা বেদানায়। ছোট ছোট লাল রঙা Read more

সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক
সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক

২০২৪ সালের জুলাই মাস। দেশের রাজপথ তখন উত্তাল কোটা সংস্কার আন্দোলনে। তরুণেরা স্লোগানে, সাহসে, আর স্বপ্নে জাগিয়ে তুলেছিল নতুন আশার Read more

তৃণমূল নেতার বিরুদ্ধে মানহানি মামলা করলেন মিঠুন চক্রবর্তী
তৃণমূল নেতার বিরুদ্ধে মানহানি মামলা করলেন মিঠুন চক্রবর্তী

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করেছেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। Read more

উ. কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি
উ. কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সম্প্রতি পিয়ংইয়ংয়ের আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সিউলের কাছে Read more

“একটি প্লাস্টিক দিন, বৃক্ষ উপহার নিন”
“একটি প্লাস্টিক দিন, বৃক্ষ উপহার নিন”

‘একটি প্লাষ্টিক দিন, বৃক্ষ উপহান নিন’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় প্লাস্টিকের পুরনো বোতল জমা দিলে তার বিনিময়ে বিভিন্ন ধরনের গাছের চারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন