কক্সবাজারের চকরিয়া পৌরশহরে পুলিশ পরিচয়ে এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে পৌরশহরের ফুলকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আটক যুবক কুতুবদিয়া উপজেলার ধুরুং এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি বর্তমানে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইসলামনগর এলাকায় বসবাস করছেন।ভুক্তভোগী বেলাল হোসেন (৩২) মহেশখালী উপজেলার হোয়ানক ছণখোলা এলাকার বাসিন্দা। তিনি একজন দিনমজুর। কাজের সন্ধানে চকরিয়ায় আসার সময় অভিযুক্ত ব্যক্তি পেছন থেকে এসে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ‘মোবাইল চোর’ সন্দেহে তার হাতে থাকা মুঠোফোনটি কেড়ে নেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।এ সময় বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি একটি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।তিনি দীর্ঘদিন ধরে পৌরশহরের বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে সাধারণ পথচারীদের কাছ থেকে মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে আসছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন,“ছিনতাইকারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স
এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

মোংলায় কোষ্টগার্ডের “তারুন্যের উৎসব” মেডিক্যাল ক্যাম্পেইন
মোংলায় কোষ্টগার্ডের “তারুন্যের উৎসব” মেডিক্যাল ক্যাম্পেইন

মোংলায় "তারুন্যের উৎসব-২০২৫” শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা Read more

বদলে যাচ্ছে মোংলা বন্দর, আমদানি-রপ্তানিতে রেকর্ড
বদলে যাচ্ছে মোংলা বন্দর, আমদানি-রপ্তানিতে রেকর্ড

অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় চলতি অর্থবছরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বেড়েছে। বেড়েছে কনটেইনারসহ মেশিনারিজ Read more

২১ এপ্রিল কাতার যাবেন প্রধান উপদেষ্টা
২১ এপ্রিল কাতার যাবেন প্রধান উপদেষ্টা

আগামী ২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।কাতারের Read more

পদ্মা সেতুর টোল আদায়ে নতুন রেকর্ড
পদ্মা সেতুর টোল আদায়ে নতুন রেকর্ড

দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে এবারের ঈদ যাত্রায় নতুন রেকর্ড গড়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) একদিনে পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ Read more

আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যে নির্দেশনা
আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যে নির্দেশনা

রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ টানা ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রায় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন