অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় চলতি অর্থবছরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বেড়েছে। বেড়েছে কনটেইনারসহ মেশিনারিজ পণ্যবাহী জাহাজের আগমনও। ফলে ব্যস্ত সময় পার করছেন বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও জাহাজের শ্রমিকরা। বেশি সংখ্যক জাহাজ আসায় বেড়েছে বন্দরের আয়ও।গাড়ি আমদানিতেও শীর্ষ স্থান ধরে রেখেছে এ বন্দর। মোট আমদানির ৬০ ভাগ রিকন্ডিশন গাড়ি মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়। এছাড়াও বিভিন্ন মেগা প্রকল্পের মেশিনারিজ পণ্য এ বন্দরে আমদানি হওয়ায় রাজস্ব আয় বেড়েছে।বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিশ্বে অর্থনৈতিক মন্দা সত্বেও মোংলা বন্দরে পণ্য আমদানি রপ্তানিতে কোন বিরুপ প্রভাব পড়েনি। বরং বন্দরের অপারেশনাল কার্যক্রম আরো বৃদ্ধি পেয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্প্রতি চীন সরকারের সাথে বন্দর কর্তৃপক্ষের ৪ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে যেসব উন্নয়ন প্রকল্প রয়েছে সেগুলো বাস্তবায়ন হলে বন্দরের পরিধি আরো বেড়ে যাবে।বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৩ মে পর্যন্ত বন্দরে মোট ৭২৫টি বিদেশি জাহাজ ভিড়েছে। ২২টি জাহাজে মোট ১০ হাজার ৩৭৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি করা হয়েছে। ৯৩ লাখ ২৭ হাজার ২১৪ মেট্রিকটন কার্গো হ্যান্ডলিং করা হয়েছে। সবমিলিয়ে সবগুলো সূচকেই উর্ধ্বমুখী অবস্থানে রয়েছে মোংলা বন্দর।তিনি আরো বলেন, বর্তমানে বন্দরের ৫নম্বর জেটিতে অবস্থান করছে ইন্দোনেশিয়ান পতাকাবাহী ১১৫.৪৯ মিটার লম্বা, ৭.২৫ মিটার ড্রাফটের এম.ভি. সেলাটন ডামাই নামক কন্টেইনারবাহী জাহাজ। জাহাজটিতে ৩২৪ টিইইউজ কন্টেইনার রয়েছে। কন্টেইনারবাহী জাহাজটি থেকে কন্টেইনার খালাসের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও আরও একটি বিদেশী বাণিজ্যিক জাহাজ মেশিনারিজ পণ্য নিয়ে বন্দরের ৬ নম্বর জেটিতে অবস্থান করছে।এমভি ফেসকো ওলগা নামের রাশিয়ান পতাকাবাহী একটি জাহাজ যেটি ১৩৮.১ মিটার লম্বা, ৭.৪ মিটার ড্রাফটের। এ জাহাজটিতে ২হাজার ১৯৫ মে.টন মেশিনারিজ মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাসের কার্যক্রম চলমান রয়েছে।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো. শাহীন রহমান বলেন, মোংলা বন্দরে জাহাজ আসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চ্যানেলের নাব্য ঠিক রাখা। সম্প্রতি বন্দর চ্যানেলের আউটবারের খনন সম্পন্ন হওয়ায় সরাসরি বড় বড় জাহাজ জেটিতে ভিড়তে পারছে। চলমান ইনারবার ড্রেজিং সম্পন্ন হলে আরো বেশি সংখ্যক জাহাজ বন্দরে ভিড়তে পারবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবার বাড়ি থেকে এসে স্বামীর ঝুলন্ত লাশ দেখলেন স্ত্রী
বাবার বাড়ি থেকে এসে স্বামীর ঝুলন্ত লাশ দেখলেন স্ত্রী

ভোলার লালমোহনে কাওসার হোসেন (২৯) নামের এক যুবক গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের চর Read more

ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প
ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের কাছে জিম্মি জীবিত ইসরাইলিদের আগামী সোমবার (১৩ অক্টোবর) মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Read more

নড়াইলে হকার্স মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন
নড়াইলে হকার্স মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নড়াইলে হকার্স মার্কেটের ব্যবসায়িদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ১১টায় রুপগঞ্জ Read more

দক্ষিণ কোরিয়ার প্রতিক্রিয়ায় পিছু হটল উত্তর কোরিয়ার জাহাজ
দক্ষিণ কোরিয়ার প্রতিক্রিয়ায় পিছু হটল উত্তর কোরিয়ার জাহাজ

পীত সাগরে উত্তর কোরিয়ার একটি বাণিজ্যিক জাহাজ সাময়িকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বাস্তবিক সামুদ্রিক সীমান্ত নর্দার্ন লিমিট লাইন (এনএলএল) অতিক্রম Read more

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। ভাঙচুর করা হয় Read more

নাটোরে বিএনপির মতবিনিময় সভায় সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ
নাটোরে বিএনপির মতবিনিময় সভায় সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ

নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন