আগামী ২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।কাতারের দোহায় আগামী ২২-২৩ এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে স্পিকার হিসেবে যোগ দেয়ার জন্য ইতোমধ্যেই আয়োজকদের পক্ষ থেকে ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাতার ফাউন্ডেশনের উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলেও জানা গেছে।কাতার ও অন্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং, আইইউসিএনের ডিরেক্টর জেনারেল ড. গ্রিথেল এগুইলার প্রমুখ বক্তব্য দেবেন।এর আগে ৩ এপ্রিল বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংককে যান প্রধান উপদেষ্টা। সফর শেষে ৪ এপ্রিল দেশে ফেরেন তিনি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের হুমকিতে এবার রুশ তেল কেনা বন্ধ করল ভারত
ট্রাম্পের হুমকিতে এবার রুশ তেল কেনা বন্ধ করল ভারত

রাশিয়ার তেলের ওপর ছাড় হ্রাস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারিতে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় Read more

নির্ধারিত হাসিলের বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
নির্ধারিত হাসিলের বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ে সরকার নির্ধারিত হাসিল ব্যতীত Read more

দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী
দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী

পবিত্র ঈদুল ফিতর মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। আর এই আনন্দযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে দিনাজপুরের বিরামপুরে অতন্দ্র প্রহরীর Read more

মা ও স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে ঘটনার বিস্তারিত জানালেন রিপন মিয়া
মা ও স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে ঘটনার বিস্তারিত জানালেন রিপন মিয়া

নেট দুনিয়ায় টানা তিন দিন ধরে বেশ আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদনে তার Read more

বেনাপোল সড়কে বিজিবির বাঁশের বেড়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা
বেনাপোল সড়কে বিজিবির বাঁশের বেড়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে চৌধুরী মার্কেট নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

ত্রিশালে মরা মুরগির মাংস জব্দ, বিশ হাজার টাকা জরিমানা
ত্রিশালে মরা মুরগির মাংস জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে মরা মুরগির মাংস বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন