মাদারীপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে জুবায়ের সরদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের সরদার মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দারবালী এলাকার বাসিন্দা এবং জলিল সরদারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত কাজ শেষে শহরের ইটেরপুল এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জুবায়ের। পথে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নসিমনের চাকায় পিষ্ট হন।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, দুর্ঘটনার ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯
নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯

যৌথ বাহিনীর অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজনসহ ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) Read more

মাইক্রোবাসের ধাক্কায় শেরপুরে দুই মাদরাসাছাত্র নিহত
মাইক্রোবাসের ধাক্কায় শেরপুরে দুই মাদরাসাছাত্র নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাংটিয়া-মধুটিলা Read more

দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই: রিজভী
দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই: রিজভী

দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। বহুদলীয় গণতন্ত্র Read more

পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা
পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে পাথরঘাটা পৌরসভার গোল চত্বর এলাকায় যৌথবাহিনী একটি অভিযান পরিচালনা করে।শনিবার (৩ আগস্ট) Read more

গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার
গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার

অবরুদ্ধ গাজায় পানির জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৬ শিশু রয়েছে। Read more

আমতলীতে বিএনপির প্রস্তুতি সভায় দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫
আমতলীতে বিএনপির প্রস্তুতি সভায় দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে বিএনপির কাউন্সিল প্রস্তুতি সভা শেষে পদ-পদবি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন