যৌথ বাহিনীর অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজনসহ ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ১১টি মোবাইল, একটি মানিব্যাগসহ নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়। আটকদের মধ্যে দু’জন প্রশ্নফাঁস চক্রের সদস্য, ৬ জন পরীক্ষার্থী ও একজন অভিভাবক।আটক ৬ পরীক্ষার্থী হলেন, জেলার নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের আবুল বাসারের ছেলে মো. আবু সাইদ (৩১) ও চন্ডীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩১), মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের ফারাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৬) ও মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন (৩১), সাপাহার উপজেলার কওমি মাদরাসা পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে আতাউর রহমান (৩০) ও পোরশা উপজেলার দিঘা গ্রামের রাজ্জাক সরকারের মেয়ে রেহান জান্নাত (৩১)।প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজন হলেন, পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দীনের ছেলে মামুনুর রশিদ (৪১) ও মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে আহসান হাবিব (৪০)। এছাড়া আটক অভিভাবক ফারাজুল ইসলাম (৪৮) জেলার মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ‘আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ
হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় Read more

বকশীগঞ্জের মহিষের টক দইয়ের কদর এখন সারা দেশে
বকশীগঞ্জের মহিষের টক দইয়ের কদর এখন সারা দেশে

জামালপুরের বকশীগঞ্জের মানুষের অন্যতম প্রিয় খাবারের তালিকায় সবসময় থাকে টক দই। আর এ টক দইয়ের কদর এখন দেশের সর্বত্র ছড়িয়ে Read more

নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২
নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২

নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কবীর মিয়া (৬৫) নামের একজন নিহত হন এবং আহত হন ১২ জন। আহতদের Read more

ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ
ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

মৌসুমের শুরু থেকেই একের পর এক জয়ে দুর্দান্ত ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এবারের ম্যাচে এসে ছন্দপতন ঘটল Read more

‘আমলাদের ‘পারমাণবিক’ প্রমোদভ্রমণ’
‘আমলাদের ‘পারমাণবিক’ প্রমোদভ্রমণ’

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রধান শিরোনাম করেছে বেশিরভাগ সংবাদপত্র। এছাড়াও অর্থনীতি এবং আর্ন্তজাতিক নানা খবরও Read more

পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া
পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া

গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। এ ন্যাক্কারজনক আক্রমণে সারাবিশ্ব নিন্দা জানালেও যেন কোনো লজ্জা পাচ্ছে না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন