মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ককটেল, বিয়ার ও দেশীয় অস্ত্রসহ ৩  জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাত থেকে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে এ অভিযান চালায়।গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, আবুল কালাম দেওয়ান (৫৮), মামুন দেওয়ান (৪৮) ও রিয়াদ হোসাইন (২৫)।এ সময় তাদের কাছ থেকে ২টি ককটেল, ১টি বুলেট প্রুফ জ্যাকেট, ২টি গ্যাস মাস্ক, ১টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. তানজিমুল হাসান হাউলিদার স্বাক্ষরিত সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে বুধবার ভোর ৪ টা পর্যন্ত নতুন আমঘাটা গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।সেনাবাহিনী আরও জানায়, আটক মামুন দেওয়ান পূর্বে মোল্লাকান্দিতে সংঘটিত একটি হত্যা মামলার পলাতক আসামি। এছাড়া আটক ব্যক্তিরা শীর্ষ সন্ত্রাসী আতিক মল্লিক গ্রুপের সদস্য এবং এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল।পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টা ১০ মিনিটের Read more

সারাদেশে হাদি হত্যার বিচার দাবি, গায়েবানা জানাযা ও মসজিদে দোয়া অনুষ্ঠিত
সারাদেশে হাদি হত্যার বিচার দাবি, গায়েবানা জানাযা ও মসজিদে দোয়া অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি​ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ Read more

নভেম্বরে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ
নভেম্বরে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম চার ম্যাচে জয়ের দেখা না পেলেও ভারতের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ ঘিরে উচ্ছ্বাসে ভাসছে ফুটবলপ্রেমীরা। Read more

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনা পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনা পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ‘ইউক্রেনীয় বাহিনীকে ‘নিশ্চিহ্ন’ করতে মস্কোর সঙ্গে সামরিক চুক্তির অধীনে রাশিয়াকে সাহায্য করার জন্য Read more

আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিল ইরান
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিল ইরান

দেশজুড়ে চলমান বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে Read more

ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ৭
ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ৭

চট্টগ্রামের ফটিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৭ জনকে আটক করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন