এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম চার ম্যাচে জয়ের দেখা না পেলেও ভারতের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ ঘিরে উচ্ছ্বাসে ভাসছে ফুটবলপ্রেমীরা। দুই ড্র ও দুই হারের পর মূল পর্বে খেলার আশা শেষ হয়ে গেছে লাল-সবুজ শিবিরের, তবুও প্রতিবেশী ভারতের বিপক্ষে লড়াই নিয়ে উত্তেজনা তুঙ্গে।আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এর আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল। এই দুই ম্যাচে দেখা যাবে বাংলাদেশ ফুটবলের নতুন সেনশেসন হামজা চৌধুরীকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক ফুটবলার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হামজা চৌধুরী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এবং ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই খেলবেন। ক্লাবের অনুমতি ইতোমধ্যে পাওয়া গেছে।’বহুল প্রত্যাশিত বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৯ নভেম্বর দুপুর ২টা থেকে। টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে। বাফুফে কর্মকর্তারা আশা করছেন, আগের হোম ম্যাচগুলোর মতো এবারও দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া যাবে।এবারের এশিয়ান কাপ বাছাইপর্বে প্রতিযোগিতামূলক দল গঠনের লক্ষ্যে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ। হামজা চৌধুরীর পাশাপাশি দলে রয়েছেন সমিত সোম, ফাহমিদুল ইসলাম ও জায়ান আহমেদ, যারা ইতোমধ্যেই কোচিং স্টাফদের নজর কেড়েছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

চট্টগ্রামে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরতি এলাকায় গত বুধবার একটি গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন গুদাম মালিক Read more

জিএম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ, চট্টগ্রামে ঈদ পুনর্মিলনীতে আবু তাহেরের ঘোষণা
জিএম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ, চট্টগ্রামে ঈদ পুনর্মিলনীতে আবু তাহেরের ঘোষণা

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ (জি.এম) কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ এবং সংগঠিত রয়েছে বলে জানিয়েছেন Read more

গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা 
গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা 

"স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠন সমূহকে সম্পৃক্তকরণ জরুরী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে। সোমবার (২৬ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, Read more

পাকুন্দিয়ায় টর্চ লাইট চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পাকুন্দিয়ায় টর্চ লাইট চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টর্চ লাইট চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হিরামন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৮ টার Read more

ছুটির দিনে যেমন থাকবে রাজধানী আবহাওয়া
ছুটির দিনে যেমন থাকবে রাজধানী আবহাওয়া

রাজধানী ঢাকা এবং তার আশপাশের এলাকায় আজও গরমের প্রভাব অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা Read more

লোকসান নিয়ে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু
লোকসান নিয়ে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬৩ তম আখ মাড়াই মৌসুম। গতবারের ৫৮ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়েই ২০২৫-২৬ আখ মাড়াই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন