বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দলটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এ সময় তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।এর আগে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এস জয়শঙ্কর ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ এবং কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ও ব্যবসায়ীর আত্মহত্যা
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ও ব্যবসায়ীর আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোভ্যান দুর্ঘটনায় নাহিদ ইসলাম (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অপর আরেকটি ঘটনায় ঋণের টাকা শোধ Read more

গুম সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
গুম সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা Read more

ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার
ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার

ভারতের পানিবন্ধের হুমকির জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘একটা ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব।’ খবর Read more

হারানো এনআইডি তুলতে এখন থেকে লাগবে না জিডি
হারানো এনআইডি তুলতে এখন থেকে লাগবে না জিডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর জিডি করা লাগবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে জিডি করার এই বাধ্যবাধকতা তুলে Read more

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা
গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

নেত্রকোনার মদন উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু তালুকদার (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ লোকজনের Read more

ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা
ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা

সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দেশের ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি চালু করেছে সরকার। তবে ফরিদপুর জেলার মধুমতি নদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন