মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। ভাঙচুর করা হয় দোকানপাট। আহত হয় অন্তত ৫ জন।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার মোস্তফাপুরে বিরতিহীনভাবে চলে এ সংঘর্ষ।পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তফাপুরের ইদ্রিস হাওলাদার ও সামচু সরদারের সঙ্গে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এর জেরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তেড়ে আসে দুইপক্ষ। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল। সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহত হন অন্তত ৫ জন। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুনামি
জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুনামি

রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে জেরে সৃষ্ট সুনামি জাপানের পর এবার যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা Read more

পাকিস্তানে ভূমিধসে ২৫ জনের মৃত্যু, আটকা ৩ শতাধিক পর্যটক
পাকিস্তানে ভূমিধসে ২৫ জনের মৃত্যু, আটকা ৩ শতাধিক পর্যটক

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান (জিবি), আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) এবং খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে Read more

জুলাই গণহত্যা: হাসিনাসহ ৩ আসামির বিচার শুরু
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৩ আসামির বিচার শুরু

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ৩ আসামির বিরুদ্ধে প্রথম Read more

নারীর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে দায়িত্ব, বিজিবিতে যুক্ত আরও ৩৬ জন
নারীর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে দায়িত্ব, বিজিবিতে যুক্ত আরও ৩৬ জন

বাংলাদেশের সীমান্ত রক্ষায় যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়—বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৩তম রিক্রুট ব্যাচের অংশ হিসেবে ৩৬ জন নারী নবীন Read more

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের দায় স্বীকার, রাজসাক্ষী হলেন চৌধুরী মামুন
জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের দায় স্বীকার, রাজসাক্ষী হলেন চৌধুরী মামুন

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেন।আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন