রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে জেরে সৃষ্ট সুনামি জাপানের পর এবার যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার পরপরই  হাওয়াই দ্বীপপুঞ্জে ১ থেকে ১.২ মিটার (৩.৩ থেকে ৩.৯ ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানতে শুরু করে। যদিও কেন্দ্রটি পরবর্তী আপডেটে জানায়, রাজ্যে বড় ধরনের সুনামির আশঙ্কা নেই।যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার সান ফ্রান্সিসকো বে এলাকার তথ্য মতে, স্থানীয় সময় বুধবার রাত ১টা ১২ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপকূলে প্রথম ঢেউ আছড়ে পড়ে। এর পাশাপাশি, রাজ্যের উপকূলবর্তী অ্যারিনা কোভ এলাকাও সুনামির প্রভাবে আক্রান্ত হয়েছে এবং ঢেউগুলো ধীরে ধীরে দক্ষিণ দিকের উপকূলেও ছড়িয়ে পড়ছে বলে জানানো হয়।সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সুনামির ঢেউ ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, আলাস্কার উপকূলেও আঘাত হেনেছে। ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে ‘সর্বোচ্চ সুনামি সতর্কতা’ জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় জরুরি সেবা আক্রান্ত স্থানগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি থাকা রাশিয়ার কামচাটকা অঞ্চলে এর আগে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে, যার ফলে কিছু ভবন পানিতে ডুবে গেছে। দ্বীপাঞ্চলগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।জাপানের উপকূলবর্তী বা নদীর পাশে বসবাসরত বাসিন্দাদেরও নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। তবে পূর্বে জারি করা সুনামির ‘সর্বোচ্চ সর্তকতা’ নামিয়ে ফেলে শুধু সতকর্তা জারি করা হয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ; পাল্টা দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী
দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ; পাল্টা দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে Read more

মানুষের অধিকার হরণে দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে
মানুষের অধিকার হরণে দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে

বিগত ১৫ বছরে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকতা মানুষের অধিকার হরণ করেছে। এর জন্য দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে। তাহলে জনগণের আস্থা Read more

মরা গরু জবাই করে দোকানে নিয়ে আসার সময় কসাই আটক
মরা গরু জবাই করে দোকানে নিয়ে আসার সময় কসাই আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ল্যাম্পি রোগে আক্রান্ত মরা গরু অজ্ঞাত স্থানে জবাই করে পঁচা মাংস বস্তায় ভরে দোকানে নিয়ে আসার সময় এক Read more

গৌরনদীতে ভ্যানচালক হত্যার প্রতিবাদে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ
গৌরনদীতে ভ্যানচালক হত্যার প্রতিবাদে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ

গৌরনদীতে রাতের আঁধারে এক ভ্যানচালককে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) Read more

সীমান্ত জেলার পুলিশদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির
সীমান্ত জেলার পুলিশদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির

ভারত ও পা‌কিস্তানের মধ্যে চলমান সংঘাত কেন্দ্র করে সীমান্ত ঘেঁষা সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের Read more

বিসিবি সভাপতি হিসেবে যাকে এগিয়ে রাখলেন আশরাফুল
বিসিবি সভাপতি হিসেবে যাকে এগিয়ে রাখলেন আশরাফুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে উত্তাপ ছড়াতে শুরু করেছে। যেখানে সভাপতি পদে লড়বেন দুই সাবেক অধিনায়ক তামিম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন