বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটের নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি এই শোক জানান। শোক বার্তায় জামায়াত আমির বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামায় ৩ হাসপাতালে সেবা শূন্যতায় স্বাস্থ্য ব্যবস্থার চরম দুরবস্থা
খানসামায় ৩ হাসপাতালে সেবা শূন্যতায় স্বাস্থ্য ব্যবস্থার চরম দুরবস্থা

দিনাজপুরের খানসামা উপজেলায় রোগীদের স্বাস্থ্যসেবায় বিভিন্ন সময়ে ৩টি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে ৫০ শয্যার একটি, ২০ শয্যার একটি Read more

পাসপোর্ট অফিসে ঘুষের রাজত্ব: বিল্লাল-ইয়াহিয়ার ছত্রচ্ছায়ায় দালালদের দাপট
পাসপোর্ট অফিসে ঘুষের রাজত্ব: বিল্লাল-ইয়াহিয়ার ছত্রচ্ছায়ায় দালালদের দাপট

চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস এখন দালাল ও দুর্নীতির ছত্রচ্ছায়ায় পরিণত হয়েছে। সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন ও সুপারিন্টেন্ডেন্ট ইয়াহিয়া খানের Read more

শ্রমিকদের নামে চাঁদাবাজির চেয়ে ভিক্ষা উত্তম: সাবেক ডিআইজি
শ্রমিকদের নামে চাঁদাবাজির চেয়ে ভিক্ষা উত্তম: সাবেক ডিআইজি

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্য়ক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির পুলিশ সংস্কার কমিশন এর Read more

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)

ক্লাব ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ এল ক্লাসিকোতে আজ রোববার (২৬ অক্টোবর) মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নারী ওয়ানডে বিশ্বকাপে Read more

সবজির বাজারে আগুন, ডিম-মাছেও নেই স্বস্তি
সবজির বাজারে আগুন, ডিম-মাছেও নেই স্বস্তি

কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে প্রভাব পড়েছে সবজির দামে। দুই-একটি সবজি ছাড়া বেশিরভাগ সবজির দাম ৬০ টাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন