কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে প্রভাব পড়েছে সবজির দামে। দুই-একটি সবজি ছাড়া বেশিরভাগ সবজির দাম ৬০ টাকার বেশি। ডিম ও মুরগির দামেও স্বস্তি নেই। এ ছাড়া পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি ইলিশের।শুক্রবার (১ আগস্ট)  রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।দেখা যায়, প্রতিকেজি বেগুন, ঝিঙা, কচুর লতি, করলা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। সপ্তাহখানেক আগে এসব সবজির দাম কিছুটা কম থাকলেও বৃষ্টির কারণে এখন সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। ঢেঁড়স, পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।তবে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে পেঁপে। টমেটো বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি। এ ছাড়া বরবটি কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুরমুখী ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ প্রকারভেদে ১৬০ থেকে ২৪০ টাকা।প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, ইন্ডিয়ান গাজর ১৪০ টাকা, দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা ও হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা কেজি, কাঁচাকলা হালি বিক্রি হচ্ছে ৩০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা পিস, কাঁকরোল ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এক আঁটি লালশাক কিনতে কমপক্ষে ২০ টাকা লাগছে। লাউশাক কিনতে খরচ হচ্ছে বাজারভেদে ৪০ থেকে ৫০ টাকা, কলমিশাক ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত প্রতিআঁটি বিক্রি হচ্ছে। কলমিশাক ২ আঁটি ২০ টাকা, পুঁইশাক ৩০ টাকা ও ডাটা শাক দুই আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে আলু ২৫ থেকে ৩০ টাকা, দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।  বিক্রেতারা জানান, বৃষ্টি হওয়ায় সরবরাহ কমেছে ফলে। বেশিরবভাগ সবজির দাম বেড়েছে। এদিকে দাম বেড়েছে সোনালি মুরগির। ব্রয়লার মুরগির কেজি ১৬০ থেকে ১৭০ টাকা মধ্যে। প্রতিকেজি সোনালি মুরগির ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও যা বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩০০ টাকায়। গরুর মাংস কেজি প্রতি ৭৮০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা ও খাসির মাংস কেজি প্রতি ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।  অন্যদিকে কয়েকদিন আগেও ফার্মের মুরগির ডিম প্রতিডজন ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে বিক্রি হলেও এখন দাম বেড়ে তা ১৩০ থেকে ১৩৫ টাকায় দিয়ে ঠেকেছে।চালের বাজার ঘুরে দেখা গেছে, মোটা চালের দাম ৬০ টাকার বেশি। মাঝারি মানের এক ধরনের কিছু মিনিকেট ও নাজিরশাইল রয়েছে, যা শুধু ৬৫ থেকে ৭০ টাকায় পাওয়া যাচ্ছে। বাকি সব চালের কেজি ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড
কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড

এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় ধারাবাহিক বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। বোমাবর্ষণের পর থাই বাহিনী ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান নিয়ে কম্বোডিয়ার বান্তে Read more

ত্রিশালে শিশু হত্যা, পিতা ও সৎ মা গ্রেপ্তার
ত্রিশালে শিশু হত্যা, পিতা ও সৎ মা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে লাবিব নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে নিজ সন্তানকে হত্যার অভিযোগে ঘাতক Read more

মাইলস্টোনে আহতদের চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের মেডিকেল টিম
মাইলস্টোনে আহতদের চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের মেডিকেল টিম

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছে যুক্তরাজ্যের জরুরি মেডিকেল টিম।  শনিবার (০৯ আগস্ট) ঢাকার Read more

ইশরাকের শপথ ইস্যুতে রিটের আদেশ কাল
ইশরাকের শপথ ইস্যুতে রিটের আদেশ কাল

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর Read more

ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই
ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গোডাউন ও গেঞ্জি কাপড়ের ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন