বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে তিনি মারা যান। বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এর আগে, ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয় তাকে। খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস। এ ছাড়া দল-মত নির্বিশেষে রাজনৈতিক ও সামাজিক নেতারা তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছিলেন ও রোগমুক্তির জন্য দোয়া করেন।বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও দলনেত্রী।১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর আহ্বানে খালেদা জিয়া ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন। ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ বিএনপির  রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন। ১৯৮৩ সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন।বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ মে দলের চেয়ারপারসন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। তার নেতৃত্বে কয়েক দশকে দেশের রাজনীতিতে বিএনপির পূর্ণ বিকাশ হয়।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা
ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা

গত বছর আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব ছাড়েন সভাপতি নাজমুল হাসান পাপন। পরবর্তীতে সংস্থাটির দায়িত্ব Read more

ভূঞাপুরে ৫৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ভূঞাপুরে ৫৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী স্কুল রোড থেকে দীর্ঘ ২৫ বছর পর ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) Read more

বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বরিশাল নগরীর কচুরিপানা বেষ্টিত ডোবার মধ্য থেকে ভাসমান অবস্থায় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (৫এপ্রিল) দুপুরে বরিশাল Read more

বিপিএল শুরুর আগে হাদির স্মরণে এক মিনিট নীরবতা
বিপিএল শুরুর আগে হাদির স্মরণে এক মিনিট নীরবতা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ দিয়ে। ম্যাচের আগে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী Read more

এশিয়া কাপের ট্রফি নিতে যে শর্ত মানতে হবে ভারতকে
এশিয়া কাপের ট্রফি নিতে যে শর্ত মানতে হবে ভারতকে

এশিয়া কাপ জয়ের প্রায় এক মাস পেরিয়ে গেলেও ভারতের হাতে এখনো ওঠেনি শিরোপা। এই নিয়ে বিসিসিআই ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের Read more

হবিগঞ্জে ভুয়া চিকিৎসকের এক মাসের কারাদণ্ড
হবিগঞ্জে ভুয়া চিকিৎসকের এক মাসের কারাদণ্ড

হবিগঞ্জে ফিজিওথেরাপিস্ট হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার এবং রোগীদের প্রেসক্রিপশন লিখে দেওয়ার অপরাধে আব্দুর রহমান নামে এক ভুয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন