বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ দিয়ে। ম্যাচের আগে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন। অনুষ্ঠানে সম্প্রতি নিহত শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।উদ্বোধনী আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যাওয়া শরিফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সবাই। এ সময় জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে মোনাজাত করতে দেখা যায়।এরপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বেলুন উড়িয়ে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। মাঠের চারপাশে একসঙ্গে উড়ে যায় প্রায় ২৫ হাজার বেলুন। একই সময় স্টেডিয়ামে প্রদর্শিত হয় ডে-লাইট ফায়ারওয়ার্ক।উদ্বোধনী আয়োজনের পর ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টসে জিতে রাজশাহী ওয়ারিয়র্স স্বাগতিক সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর বিতরণ
ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর বিতরণ

নওগাঁর ধামইরহাট উপজেলায় দুইদিন ব্যাপি সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক এবং জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের Read more

জুলাইয়ে গুলিবিদ্ধদের চিকিৎসা দেওয়ায় বদলি করা হয় ৫ চিকিৎসককে
জুলাইয়ে গুলিবিদ্ধদের চিকিৎসা দেওয়ায় বদলি করা হয় ৫ চিকিৎসককে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিতে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার কারনে ৫ চিকিৎসককে বদলি করে দিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাধীনতা Read more

চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  ১ দিনের ব্যবধানে ওয়াসিম( ২৭) নামে এক যুবকের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে  উপজেলার চৌডালা ইউনিয়নের Read more

ফরিদপুরে রুপালি পাটকাঠিতে কৃষকদের শতকোটি টাকা আয়ের সম্ভাবনা
ফরিদপুরে রুপালি পাটকাঠিতে কৃষকদের শতকোটি টাকা আয়ের সম্ভাবনা

ফরিদপুরের সালথা উপজেলার কৃষকরা এবার আশার আলো দেখছেন পাটকাঠিতে। গেল কয়েক বছর ধরে সোনালি আঁশের যথাযথ দাম না পাওয়ায় হতাশ Read more

৭ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিল
৭ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিল

দাবি আদায়ে টানা ৭ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির Read more

পদত্যাগ করেছেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন
পদত্যাগ করেছেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৭ মে) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিলে পরিচালনা পর্ষদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন