এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে ৪৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর)  জেলা রির্টার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। ৪৭ প্রার্থীর মধ্যে সাবিরা সুলতানা যশোর-২ ও যশোর-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। নির্ধারিত সময়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৭১ প্রার্থী।মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন: যশোর-১ শার্শা আসনে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বখতিয়ার রহমান, বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন, মফিকুল হাসান তৃপ্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী গোলদার, স্বতন্ত্র প্রার্থী আবু হাসান জহির।যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান, মোঃ ইসহক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইদ্রিস আলী, জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ শাহ, স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী শামছুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, বাসদের প্রার্থী ইমরান খান, এবি পার্টির প্রার্থী রিপন মাহমুদ, বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা।যশোর-৩ সদর আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের, জাতীয় পার্টির প্রার্থী খবির গাজী, সিপিবির প্রার্থী রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেন, জাগপার প্রার্থী নিজামউদ্দীন অমিত।যশোর-৪ (বাঘারপাড়া অভয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী এম নাজিম উদ্দিন আল আজাদ, জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক, বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী সুকৃতি কুমার মন্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বায়েজীদ হোসাইন, বিএনপির প্রার্থী মতিয়ার রহমান ফারাজী, খেলাফত মজলিসের প্রার্থী আশেক এলাহী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রসুল, বিএনপির প্রার্থী টিএস আইয়ুব, স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ।যশোর-৫ মণিরামপুর আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জয়নাল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী এনামুল হক, স্বতন্ত্র প্রার্থী শহীদ মোঃ ইকবাল হোসেন, জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম, স্বতন্ত্র প্রার্থী এবিএম গোলাম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম।যশোর-৬ কেশবপুর আসনে জাতীয় পার্টির প্রার্থী জিএম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোক্তার আলী, এবি পার্টির প্রার্তী মাহমুদ হাসান, বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ।মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ থেকে ১১ জানুয়ারি, আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ও প্রার্থী প্রত্যাহারের শেষদিন ২০ জানুয়ারি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামরাইয়ে ছিনতাই-চুরি-ডাকাতির প্রকোপ বেড়েছে বহুগুণ
ধামরাইয়ে ছিনতাই-চুরি-ডাকাতির প্রকোপ বেড়েছে বহুগুণ

ধামরাইয়ে রেকর্ড পরিমাণ বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ। স্থানীয় সচেতন মহলের দাবি, যথাযথ কর্তৃপক্ষের নজরদারির চরম অভাব Read more

লাইফ সাপোর্টে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম
লাইফ সাপোর্টে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তার ‘ম্যাসিভ Read more

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।রোববার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে Read more

পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত
পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জম্মু-কাশ্মিরের উরি সেক্টরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন।বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য Read more

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা
মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে জলিল বেপারী (৪০) নামে এক ব্যক্তি গাছে উঠে আত্মহত্যার চেষ্টা Read more

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে জকোভিচ
ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে জকোভিচ

প্যারিস অলিম্পিকের পর থেকেই খুব একটা ছন্দে ছিলেন না সময়ের সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন