তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার বন্দুকযুদ্ধে তিন পুলিশ কর্মকর্তা ও ছয় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এর এক সপ্তাহ আগে বড়দিন ও নববর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র করে হামলার পরিকল্পনার অভিযোগে ১০০-এর বেশি সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তারের পর এ ঘটনা ঘটল।স্বরাষ্ট্রমন্ত্রী আলী এরলিকায়া বলেন, মারমারা সাগরের তীরে ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা শহরে একটি বাড়িতে অভিযানে আটজন পুলিশ এবং আরেকজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। সারা দেশে ১০০-এর বেশি ঠিকানায় সোমবার ভোরে অভিযান চালানো হয়।আইএস বিশ্বব্যাপী পুনরায় প্রাধান্য পেতে শুরু করায় তুরস্ক এ বছর সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।গত সপ্তাহে যুক্তরাষ্ট্র উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালায়। এ মাসে সিডনির বন্ডাই বিচ এলাকায় হানুকা অনুষ্ঠানে গুলি চালানো দুই বন্দুকধারী আইএস দ্বারা অনুপ্রাণিত বলে অস্ট্রেলীয় পুলিশ জানিয়েছে।১৯ ডিসেম্বর আমেরিকান সেনা সদস্যদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে মার্কিন সেনাবাহিনী সিরিয়ায় আইএসের ডজনখানেক লক্ষ্যবস্তুতে ব্যাপক আক্রমণ চালায়।রাতভর জঙ্গিরা সেখানে লুকিয়ে আছে সন্দেহে ইয়ালোভায় সেই বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলে থাকা রয়টার্সের এক ফটোগ্রাফারের হিসাবে, প্রায় আট ঘণ্টা ধরে চলা অভিযানের সময় বিচ্ছিন্নভাবে গুলির শব্দ শোনা গেছে।গত সপ্তাহে তুর্কি পুলিশ ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্যকে আটক করেছিল—যারা দেশে বড়দিন ও নববর্ষ উদ্‌যাপনে হামলার পরিকল্পনা করছিল বলে তারা জানিয়েছে।এরলিকায়া সাংবাদিকদের বলেন, সোমবারের অভিযানে নিহত জঙ্গিরা সকলেই তুর্কি নাগরিক।তিনি আরো জানান, বাড়িটি থেকে পাঁচ নারী ও ছয় শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।গত এক মাসে পুলিশ মোট ১৩৮ সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেপ্তার করেছে এবং সোমবার সকালে ১৫টি প্রদেশে ১০৮টি আলাদা ঠিকানায় একযোগে অভিযান চালিয়েছে বলে তিনি জানান।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রেলপথ অবরোধের পর এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে Read more

কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রাম। কুয়াশার কারণে জেলার সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। হাড়কাঁপানো ঠান্ডায় Read more

টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম
টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মোঃ মোস্তফা সরদার (৬৩) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম ও দুটি ককটেল সাদৃশ্য বিস্ফোরণ করে Read more

দশম গ্রেড থেকে কোটা বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
দশম গ্রেড থেকে কোটা বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা বাস্তবায়নের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী অধিকার আন্দোলনের Read more

চাঁদপুরে জাহাজ থেকে চিনি পাচারের চেষ্টা, গ্রেফতার ৮
চাঁদপুরে জাহাজ থেকে চিনি পাচারের চেষ্টা, গ্রেফতার ৮

চাঁদপুরের মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ থেকে প্রায় ১২ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি পাচারের চেষ্টার অভিযোগে ৮ জনকে গ্রেফতার Read more

যুক্তরাষ্ট্রে নিজ গৃহে পুলিশের গুলিতে নিহত ভারতীয় প্রকৌশলী
যুক্তরাষ্ট্রে নিজ গৃহে পুলিশের গুলিতে নিহত ভারতীয় প্রকৌশলী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা ক্লারা শহরে নিজ অ্যাপার্টমেন্টে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ভারতীয় প্রকৌশলী মোহাম্মদ নিজামউদ্দিন। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন