চাঁদপুরের মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ থেকে প্রায় ১২ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি পাচারের চেষ্টার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।শনিবার (১৬ আগস্ট) রাতে চাঁদপুর সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বিলাল হোসেন এ তথ্য জানান।পুলিশ জানায়, গত ৩ আগস্ট চট্টগ্রামের পতেঙ্গা থেকে অপরিশোধিত চিনি বোঝাই করে এমভি সি ওয়েস্টিন-১ জাহাজটি নারায়ণগঞ্জের আব্দুল মোমেন চিনি কলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ৪ আগস্ট চাঁদপুর পৌঁছানোর পর গন্তব্যে না গিয়ে জাহাজটি মেঘনায় অবস্থান নেয়। ৫ আগস্ট রাতে মাস্টার আইয়ুব মৃধা এবং তার সহযোগীরা জাহাজের অন্য সদস্যদের নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাবারের সঙ্গে খাইয়ে অচেতন করে ফেলে। এরপর বিপুল পরিমাণ চিনি পাচারের চেষ্টা চালায় তারা।আটকৃতরা হলেন- মেহেদী হাসান মুন্না (২৭), মো. শফিকুল (২৮), মো. নুরুজ্জামান (৩২), মো. মানিক (৩৮), শরীফ মির্জা (৪০), মজিবুর রহমান সর্দার (৪০), বাচ্চু বেপারী (৩৫) ও জাহাজের মাস্টার আইয়ুব মৃধা (৪৫)।এ ঘটনার পরে ৮ আগস্ট ওই জাহাজের এক কর্মকর্তা সনু কুমার  ত্রিপুরা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।চাঁদপুর সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বিলাল আজাদ জানান, মাস্টার আইয়ুর মৃধাকে ঘটনার পরে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ২ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পরে গতকাল শুক্রবার  চাঁদপুর জেলা ও দেশের বিভিন্ন স্থান থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় গ্রেফতারদের চাঁদপুর আদালতে হাজির করা হলে চারজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকি তিনজনসহ মোট সাতজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিন্দুরা সংখ্যালঘু নয়, এদেশেরই নাগরিক: হাজী ইয়াছিন
হিন্দুরা সংখ্যালঘু নয়, এদেশেরই নাগরিক: হাজী ইয়াছিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, 'হিন্দু সম্প্রদায়ের অনেকের মুখে প্রায়ই শোনা যায় Read more

সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু গ্রেফতার
সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু গ্রেফতার

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে থেকে গ্রেফতার করা হয়ছে। বুধবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর Read more

টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল
টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল

অ্যানফিল্ডে শিরোপা উৎসব করার সব প্রস্তুতি নিয়ে এসেছিলেন লিভারপুলের ফুটবলার ও সমর্থকরা। কিন্তু শুরুতেই গোল হজম করে নিস্তব্ধতা নেমে আসে Read more

ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান
ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে Read more

ইরানে যুদ্ধ বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ
ইরানে যুদ্ধ বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ

যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক নেই এবং এ কারণে ভুক্তভোগী হচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষ। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন