নদী কোনো ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি নয়; নদীর মালিক জনসাধারণ। নদীর পানি ও মাছের ওপর কোনো ব্যক্তি, সংঘ, সংস্থা বা দলের একচ্ছত্র অধিকার নেই। অথচ ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রিশখালী পান্তাপাড়া গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর একাংশে একচ্ছত্র অধিকার কায়েম করেছেন একই এলাকার মো. আলমগীর হোসেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, রিশখালী বাজার এলাকায় নবগঙ্গা নদীর ওপর নতুন একটি ব্রিজ নির্মাণের কাজ চলছে। ব্রিজের কাজ চলমান থাকায় নদীর একাংশে অস্থায়ী রাস্তা নির্মাণ করা হয়েছে। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে একটি বাঁধের সৃষ্টি হয়েছে। এই সুযোগে নদীর অপর অংশে বাঁশের শক্ত বেড়া ও জাল দিয়ে ঘের তৈরি করে আলমগীর হোসেনসহ চারজন মিলে মাছ চাষ করছেন। নদীতে স্রোত না থাকায় এই বাঁধ মাছ চাষে কার্যকর ভূমিকা রাখছে।নদীর বাঁধমুক্ত অংশে ডিঙ্গি নৌকায় মাছ ধরতে দেখা যায় হালদার সম্প্রদায়ের শংকর নামে এক ব্যক্তিকে। তার কাছে জানতে চাইলে তিনি জানান, বাঁধ দিয়ে মাছ চাষ করায় তারা এখন আর মুক্তভাবে নদীতে মাছ ধরতে পারছেন না। প্রতিদিন সামান্য কিছু মাছই ধরতে পারছেন।স্থানীয় আরেক ব্যক্তি জানান, নদীতে বাঁধ তৈরি করে আলমগীর মাছ চাষ করছেন—এ বিষয়টি এলাকার সবাই জানে।এ বিষয়ে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। পরে হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের কাছে বিষয়টি জানানো হলে তিনি ঘটনার বিবরণ নোট করেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যুদ্ধ বন্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব
গাজায় যুদ্ধ বন্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের তেল আবিবে ফের ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার ইসরায়েলি শহরটির কেন্দ্রস্থলে সমাবেশ করে গাজা যুদ্ধ বন্ধ করার এবং সেখানে Read more

‘টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় আসবে ৫ কোটি শিশু-কিশোর’
‘টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় আসবে ৫ কোটি শিশু-কিশোর’

আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এতে প্রায় ৫ কোটি শিশু-কিশোরের আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধান Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগ পরীক্ষার ব্লাড নিচ্ছেন সুইপার
যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগ পরীক্ষার ব্লাড নিচ্ছেন সুইপার

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগে সুইপার দিয়ে কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। তিনি রীতিমতো রোগীদের প্যাথলজি পরীক্ষার ব্লাড টানছেন। Read more

এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা কেউ কোনোদিন দেখেনি
এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা কেউ কোনোদিন দেখেনি

শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে এক বীরকে চির বিদায় জানালো নিউইয়র্ক। বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের Read more

যত আসনে একাই লড়বে জামায়াত
যত আসনে একাই লড়বে জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং Read more

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এএফসি উইমেন্ট এশিয়ান কাপ বাছই পর্বের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে তিনটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন