কুমিল্লার চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় লরির পেছনে ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি এলাকায় এ ঘটনা ঘটেছে।নিহত লরিচালক আব্দুল জব্বার (৩১) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরকমলা গ্রামের আবুল বাশারের ছেলে এবং হেলপার শাকিল (২২) জেলার চরজব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. সাহাবুদ্দিন। পুলিশ এবং স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে রোববার সকালে উপজেলার বাবুর্চি এলাকায় চট্টগ্রামমুখী একটি লরিকে পেছনে থাকা আরেকটি লরি ধাক্কা দেয়। এতে পেছনে থাকা লরিটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান। গুরুতর আহত হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মারা যান তিনি।চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, গুরুতর আহত লরির হেলপারকে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. সাহাবুদ্দিন জানান, রোববার ভোরে বাবুর্চি এলাকায় ঘনকুয়াশার কারণে চট্টগ্রামমুখী মহাসড়কে প্রথমে লরির চালক মারা যান পরে হেলপার মারা যান। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে আইনি প্রক্রিয়া শেষ হলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা
সরকারকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) Read more

পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

‎‎গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে বাসের হেলপারসহ ২জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।‎শনিবার (২ Read more

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের আটটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার Read more

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা (ডিবি) Read more

দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন
দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন

ক্লিন ইমেজের নেতা ছাড়া কোন চাঁদাবাজ ও দখলদারকে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় Read more

ভাঙ্গুড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
ভাঙ্গুড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. বাদল আকন্দ দল থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন