বগুড়ার নন্দীগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী (২৫) মারা গেছেন। শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। রোববার দুপুরে নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান এ তথ্য দিয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ক্ষুদ্র ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রামের আমির হোসেনের ছেলে। তিনি গত শুক্রবার রাতে ওমরপুর হাটে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ওমরপুর-তালোড়া সড়কের ওমরপুর এলাকায় পৌছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।রোববার দুপুরে নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দালালের হাত ধরে পল্লী বিদ্যুতে খুঁটি বাণিজ্য, অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী
দালালের হাত ধরে পল্লী বিদ্যুতে খুঁটি বাণিজ্য, অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী

অনিয়মকে নিয়মে পরিণত করে পল্লী বিদ্যুৎ অফিসে টাকা জমা না দিয়েই মাঠের মটর লাইনের জন্য আটটি খুঁটি (খাম্বা) ও তার Read more

তারাগঞ্জে ১ মাসে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড
তারাগঞ্জে ১ মাসে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গত ১ মাসে ১৩ টি ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেছেন স্থানীয় প্রশাসন।তারাগঞ্জ উপজেলা Read more

ধামইরহাটে বিজিবির অভিযানে ২ জন আটক
ধামইরহাটে বিজিবির অভিযানে ২ জন আটক

নওগাঁর ধামইরহাটে বিজিবির পৃথক দুটি অভিযানে ৭১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটক চোরাকারবারিরা হলো- Read more

পুনরায় আকাশসীমা উন্মুক্ত করল ইরান
পুনরায় আকাশসীমা উন্মুক্ত করল ইরান

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের পর বন্ধ হওয়া আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে ইরান। বৃহস্পতিবার (৪ জুলাই) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, Read more

বরগুনায় স্ত্রীকে তালাক, দুধ দিয়ে পাপমুক্তির গোসল!
বরগুনায় স্ত্রীকে তালাক, দুধ দিয়ে পাপমুক্তির গোসল!

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক (২৮)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড!
যশোর ২৫০ শয্যা হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড তৈরি করা হয়েছে। স্থানীয় কতিপয় প্রভাবশালীদের ছত্রছায়ায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন