ধামইরহাট সীমান্ত দিয়ে ধেঁয়ে আসছে মাদক। বিজিবির কড়া অভিযান অব্যাহত থাকার পরেও মাদকের বিস্তার যেন কিছুতেই কমছে না। সীমান্তে মাদকসহ চোরাচালান বন্ধে স্থানীয় জনসাধারণ এর সঙ্গে বিজিবির সভা সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। তবে মাদকের বিস্তার রোধে এসব সভা, সমাবেশ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা নিয়েও সংশয় এলাকার সচেতন মহলের। ভারতীয় মাদকে সয়লাব সীমান্তবর্তী এলাকাগুলোতে। যেন হাত বাড়ালে যেখানে সেখানে মিলছে মাদক। ইয়াবা, ফেন্সিডিল, ফায়ারডিল, ট্যাপেন্টাডলসহ নানান রকম ভারতীয় মাদক সীমান্ত দিয়ে আসছে বাংলাদেশে।মাদক একটি সামাজিক ব্যাধি। যা বর্তমানে যুবসমাজ নষ্টে বেশ তোড়জোড় ভুমিকা রাখছে। যুবসমাজকে নিস্তেজ করণের পাশাপাশি মাদকাশক্তি যুবসমাজ এর নিকট থেকে কেঁড়ে নিচ্ছে কর্মক্ষমতা। যার ফলে দিনদিন বাড়ছে বেকারের সংখ্যা ও পারিবারিক অশান্তি। দ্রুত মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজ রক্ষার্থে ভারত থেকে মাদকের চালান রোধ বেশ জরুরী বিষয় হয়ে দাড়িয়েছে। সীমান্ত দিয়ে অবাধে আসা ভারতের মাদকদ্রব্য দেশের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। গত কয়েক মাসে সীমান্তে উদ্বেগজনক ভাবে বাড়ছে মাদকের চোরাচালান। অনকের ধারণা মাদক পাচারে প্রশাসনের লোকজনের সঙ্গে চোরাকারবারিদের রয়েছে বন্ধুত্বের সম্পর্ক। বিজিবির বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যমতে, গত ১৯ ডিসেম্বর উপজেলার ফার্শিপাড়া এলাকা থেকে ২০পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবু বক্কর সিদ্দিক নামে একজন আটক করেন বিজিবি। এছাড়াও ২১ ডিসেম্বর মইশড় এলাকায় অভিযান চালিয়ে ৫০পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জিতেন পাহানকে আটক করা হয়। ২১ ডিসেম্বর আরও একটি অভিযানে ধামইরহাট সদর এলাকা থেকে ৩৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. শাকিল নামে একজনকে আটক করে বিজিবি। ২৫ ডিসেম্বর ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল মালিকবিহীন জব্দ করা হয়। ২৬ ডিসেম্বর ভেড়ম এলাকায় অভিযান চালিয়ে ৫০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওবায়দুল হক নামের একজনকে আটক করা হয়। বিজিবির পাশাপাশি একই সপ্তাহের ২৩ ডিসেম্বরে উপজেলার নাহার ফিলিং স্টেশন নামক একটি পেট্রোল পাম্প এর সামনে অভিযানে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মুরাদ হোসেন নামক একজনকে হাতেনাতে আটক করেন নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। স্থানীয়রা অভিযোগ করে বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রাতের আধারে মাদকের চোরাচালান চলে অবাধে। ধরাছোঁয়ার বাহিরে মাদকে জড়িত রাঘববোয়ালেরা। উপজেলার আলতাদিঘী শালবনসহ বেশ কিছু গ্রাম দিনদিন হয়ে উঠেছে মাদকসেবী ও মাদক চোরাকারবারিদের জন্য নিরাপদ স্থান। দ্রুত  ভারত থেকে অবাধে আসা মাদক নিয়ন্ত্রণ করা না গেলে চরম খেসারত দিতে হবে আগামি প্রজন্মকে এমনটা ধারণা তাদের। পত্নীতলা ১৪বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আব্দুল্লাহ আম মামুন জানান, আমি সদ্য ব্যাটালিয়নে যোগদান করেছি। আশাকরি মাদকসহ সীমান্তে সকল ধরণের অপরাধ রোধে বাংলাদেশ বিজিবির সদস্যরা গুরুত্বপূর্ণ ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। সীমান্তে সকল ধরণের অপরাধ দমনে সকলের নিকট সহযোগীতা কামনা করেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত খালেদা জিয়ার
বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত খালেদা জিয়ার

দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাধারণ Read more

‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম
‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম

‎চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রওশন সিকদার বাড়ি সংলগ্ন সড়ক নির্মাণকাজে  নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করে Read more

নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ চলছে
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ চলছে

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি Read more

বাউফলে ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
বাউফলে ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে ‘অবহিত না করে’ অনুষ্ঠান আয়োজন করা নিয়ে তর্কের জেরে বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এইচ এম Read more

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পাকিস্তানের উড়ন্ত শুরু
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পাকিস্তানের উড়ন্ত শুরু

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছে Read more

টেকনাফে উপকুলবর্তী শতাধিক বসতবাড়ি পানিবন্দি
টেকনাফে উপকুলবর্তী শতাধিক বসতবাড়ি পানিবন্দি

বৈরী আবহাওয়া, সাগর উত্তাল ও ভারী বর্ষণে কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপের প্রায় এক শতাধিক বসতবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন