পটুয়াখালীর বাউফলে ‘অবহিত না করে’ অনুষ্ঠান আয়োজন করা নিয়ে তর্কের জেরে বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এইচ এম শহীদুল হকের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের অসৌজন্যমূলক আচরণ ও শাস্তি দেওয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।বুধবার (২১ মে) বিকেল সাড়ে তিনটার দিকে বাউফল উপজেলার সর্বস্থরের ছাত্র-জনতার ব্যানারে উপজেলা সদরের পাবলিক মাঠ-সংলগ্ন মুক্ত মঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে কয়েকটি ঝাড়– প্রদর্শণ করা হয়। মিছিলটি উপজেলা পরিষদের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয় ।পরে তারা সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করে।বক্তারা বলেন, একজন ইউএনও যেভাবে একজন সাংবাদিকের সঙ্গে ঔদ্ধত্য ও অসৌজন্যমূলক আচরণ করেছেন। তা খুবই ভয়ংকর এবং দুঃখজনক। তিনি আওয়ামী ফ্যাসিবাদ সরকারের দোসর। শেখ হাসিনার মূখ্য সচিবের আপন ভাগ্নি জামাই। এমন ফ্যাসিবাদ ইউএনওকে অপসারণ করতে হবে।শহীদুল হক দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধিও। স্থানীয়ভাবে তিনি এমরান হাসান সোহেল নামে পরিচিত।উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক এ এইচ এম শহীদুল হক অভিযোগ করেছেন,‘ তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শাস্তি দেওয়ার হুমকির দেওয়ার পর ইউএনও আমিনুল ইসলাম বিভিন্ন মাধ্যমে তাকে ইউএনও আমিনুল ইসলামের সঙ্গে সমজোতা করার জন্য চাপ দিচ্ছেন। এ কারণে তিনি শঙ্কিত।’এ বিষয়ে জানতে ইউএনও আমিনুল ইসলামের মোবাইল ফোনে ফোন করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শহীদুল হককে কোনো মাধ্যমেই সমজোতা করার জন্য চাপ দেননি। প্রথমত শহীদুল হক অনুষ্ঠানের অনুমতি নেননি। এরপরে তিনি ও তার সঙ্গীয় লোকজন তার সঙ্গে চরম অসৌজন্যমূলক ও অসাদাচরণ করেছেন। ভিডিও দেখলেই বুজতে পারবেন। অথচ তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে।উল্লেখ্য,গত সোমবার বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী জেলা কার্যালয় ও বাউফল দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল বিতর্ক প্রতিযোগিতার চ‚ড়ান্ত পর্বের দিনক্ষণ নির্ধারিত ছিল। দুপুর ১২টার সময় বিতর্ক প্রতিযোগিতার শেষ পর্বে অংশ নিতে বিদ্যালয়ে আসেন ইউএনও আমিনুল ইসলাম। অনুষ্ঠানে এসেই ক্ষুব্ধ হন তিনি। এ নিয়ে এ এইচ এম শহীদুল হকের সঙ্গে ইউএনওর কথা-কাটাকাটি হয়।এ সময় শহীদুল হক বলেন, ‘আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, একজন কৃষকের ফোনও ধরতেও বাধ্য।’ এর পর খেপে গিয়ে ইউএনও আমিনুল বলেন, ‘প্রজাতন্ত্রের আমি এমন কর্মচারী মালিককে শাস্তিও দিতে পারি।’ তখন শহীদুল বলেন, ‘ক্ষমতা আছে, আপনি দেন শাস্তি।’ এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিসেম্বরে নির্বাচন দিয়ে সসম্মানে যেতে পারেন: মোশররফ
ডিসেম্বরে নির্বাচন দিয়ে সসম্মানে যেতে পারেন: মোশররফ

বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির Read more

এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ
এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ

উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয়টি সদস্য দেশ চলতি বছরই যৌথ পর্যটন ভিসার পাইলট প্রকল্প চালু করতে Read more

মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৪
মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৪

মালয়েশিয়ার পুচংয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৪ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এদের বয়স ২৩ থেকে ৩৫ বছরের Read more

ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ভোলা সদর ও লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশু মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশু তিনটির মরদেহ Read more

চট্টগ্রামে ছদ্মবেশে পাহাড় কেটে উন্নয়ন: ‘স্বপ্নের’ ভবন, শেষপর্যন্ত উচ্ছেদ
চট্টগ্রামে ছদ্মবেশে পাহাড় কেটে উন্নয়ন: ‘স্বপ্নের’ ভবন, শেষপর্যন্ত উচ্ছেদ

চট্টগ্রামের পাহাড়ঘেরা নগরী আজ উন্নয়নের নামে ধ্বংসের দ্বারপ্রান্তে। নিয়ম, নীতি ও পরিবেশের তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন