ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভাষাগত ও আইনগত জটিলতা নিরসনে যাত্রা শুরু করেছে উনাস (ইউনিয়ন ন্যাশনাল সার্ভিস)। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ইতালির ভিছেন্সা শহরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে উনাস’র প্রথম শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভাষা সহায়তা, আইনসংক্রান্ত পরামর্শ, দালিলিক কাজসহ বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার আব্দুল্লাহ আল কাফি (রিপন), কামরুল ইসলাম বর্ষণ, সুমাইয়া আক্তার ও রাজিব আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির পাশাপাশি স্থানীয় ইতালিয়ান নাগরিকরাও উপস্থিত ছিলেন।ইতালিতে প্রায় আড়াই লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী বসবাস করলেও ইতালিয়ান ভাষা ও প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতার কারণে অনেকেই সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন। এই বাস্তবতা থেকেই প্রবাসীদের পাশে দাঁড়াতে উনাস তাদের কার্যক্রম শুরু করেছে।আয়োজকরা জানান, ভবিষ্যতে ইতালির বিভিন্ন শহরে উনাস’র শাখা সম্প্রসারণের মাধ্যমে প্রবাসীদের আরও সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে শপথ নিলেন তিন মন্ত্রী
নেপালে শপথ নিলেন তিন মন্ত্রী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভায় তিন সদস্যের নাম ঘোষণা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) তারা শপথ গ্রহণ Read more

হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ
হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

‎হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এ সময় তারা হুশিয়ার Read more

রাজধানীতে প্রশিক্ষণ নেওয়া আ.লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীতে প্রশিক্ষণ নেওয়া আ.লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার

সম্প্রতি রাজধানীর খিলক্ষেতে বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারাদেশ থেকে আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় মোট ২৬ জনকে Read more

আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ
আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এনিয়ে ক্ষোভ প্রকাশ Read more

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন লি জে-মিয়ং
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন লি জে-মিয়ং

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লি জে-মিয়ং। দীর্ঘ রাজনৈতিক বিশৃঙ্খলার পর গতকালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির বিরোধী এই Read more

বকশীগঞ্জের বিয়ের তিন দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বকশীগঞ্জের বিয়ের তিন দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের তিন দিন পর জিহাদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন