কক্সবাজার উত্তর বনবিভাগের অধীন চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের বনভূমির জায়গায় উদ্ধার করা হয়েছে। এ সময় উপজেলার ফাঁসিয়াখালী বনবিটের রিংভং মৌজার দরগা গেটের পেছনে সংরক্ষিত বনভূমির জায়গা জবরদখল করে গড়ে তোলা একটি পাকা স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমানের নেতৃত্বে বনকর্মীরা দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন। উদ্ধার করা বনভূমির বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২৭ ডিসেম্বর রাত ১০ টার সময় উক্ত অভিযানে ৫০ লাখ টাকার বনভূমির জায়গা উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন।অভিযানকালে ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা মো.খসরুল আমীনসহ ফাঁসিয়াখালী ও ডুলাহাজারা বনবিটের বনকর্মী এবং ভিলেজাররা উপস্থিত ছিলেন।অভিযানের বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান বলেন,কিছুদিন আগে কতিপয় দখলবাজ চক্র বনকর্মীদের অগোচরে সংরক্ষিত বনভূমি জবরদখল করে সেখানে অবৈধভাবে পাকা স্থাপনা তৈরি করেছিল। খবর পেয়ে শনিবার দুপুরে বনকর্মী ও ভিলেজারদের সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নবনির্মিত অবৈধ স্থাপনাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বনবিভাগের বেহাত হওয়া মূল্যবান ভূমি উদ্ধার করা হয়েছে। রেঞ্জ কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত বনভূমি যেন পুনরায় দখল না হয়,সেজন্য সেখানে দ্রুত ঘেরাবেড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় দখলদারদের বিরুদ্ধে বনবিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুগল ক্রোমকে টেক্কা দিতে আসছে ওয়েব ব্রাউজার
গুগল ক্রোমকে টেক্কা দিতে আসছে ওয়েব ব্রাউজার

বর্তমানে একক আধিপত্য দেখিয়ে যাচ্ছে ওয়েব ব্রাউজার ‘গুগল ক্রোম’। এবার ক্রোমকে টেক্কা দিতে এবার নিজেদের ওয়েব ব্রাউজার নিয়ে আসছে চ্যাটজিপিটির Read more

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা মেডিকেল কলেজ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা মেডিকেল কলেজ

অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।আজ শনিবার (২১ জুন) দুপুরের Read more

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক
কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার (৩ জুন) কুয়ালালামপুরের জালান ইপো Read more

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি Read more

সরাসরি বিশ্বকাপে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ
সরাসরি বিশ্বকাপে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে শঙ্কার মেঘ জমেছে বাংলাদেশের ওপর। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা মেহেদী হাসান মিরাজের দলকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন