দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকার দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজন হলেন ট্রাক্টরচালক জুইন (২১)। তিনি উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ঢাকাগামী নাইট কোচ মোল্লা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-২২-৯৫) বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ট্রাক্টরচালকসহ দুইজনের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান, চলাচল স্বাভাবিক করেন এবং মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে ১জন নিহত
নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে ১জন নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আবদুস ছালাম (৩৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল Read more

খাগড়াছড়িতে মহাপরিচালকের পক্ষথেকে ভিডিপি সদস্যদের মাঝে উপহার বিতরণ
খাগড়াছড়িতে মহাপরিচালকের পক্ষথেকে ভিডিপি সদস্যদের মাঝে উপহার বিতরণ

খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে তৃনমুল পর্যায়ের নন মুসলিম আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে নববর্ষ উপলক্ষে উপহার Read more

ভোলায় বিপুল পরিমাণ জাল নোটসহ দেবর-ভাবি আটক
ভোলায় বিপুল পরিমাণ জাল নোটসহ দেবর-ভাবি আটক

ভোলার লালমোহনে বিপুল পরিমাণ জাল নোটসহ দেবর-ভাবিকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।সোমবার (২১ জুলাই) বিকালে ৫টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ Read more

সারাদেশে ২৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি
সারাদেশে ২৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকাসহ সারাদেশের ২,৮৫৭টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ Read more

প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ
প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ

বছর দেড়েক আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। এর পরে আগে একসঙ্গে দেখা যায়নি এই Read more

বরগুনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
বরগুনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বরগুনার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবার বাড়ি পাথরঘাটা উপজেলায়।শনিবার (২০ সেপ্টেম্বর) পাথরঘাটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন