সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকাসহ সারাদেশের ২,৮৫৭টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩০ প্লাটুন সদস্য।সীমান্তবর্তী এলাকা সহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে তারা।বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বিজিবির নিরাপত্তাধীন মোট ২,৮৫৭টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তবর্তী (সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং পার্বত্য এলাকার ১৫টি পূজামণ্ডপসহ) এলাকায় ১,৪১১টি এবং সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে ১,৪৪৬টি পূজামণ্ডপ।বাইরের পূজামণ্ডপগুলোর মধ্যে রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪১টি; চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় মোট ৬৯৪টি এবং অন্যান্য স্থানে ৩১১টি পূজামণ্ডপ রয়েছে। পূজা উপলক্ষে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি শক্তিশালী করার পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল চালানো হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে গরু চুরি করে জবাই, আটক ২
বিরামপুরে গরু চুরি করে জবাই, আটক ২

দিনাজপুরের বিরামপুরে গরু চুরি করে জবাই করে ফ্রিজে মাংস সংরক্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) পৌরসভার জোয়াল কামড়া Read more

রাজশাহীকে হারিয়ে জয় দিয়ে বিপিএল শুরু ঢাকার
রাজশাহীকে হারিয়ে জয় দিয়ে বিপিএল শুরু ঢাকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে জয় দিয়ে মিশন শুরু করল ঢাকা ক্যাপিটালস। বিপিএলের চলতি আসরের তৃতীয় এবং নিজেদের প্রথম Read more

বাঘায় গর্ভবতী স্ত্রীকে রেখে মারা গেলেন মাদ্রাসা শিক্ষক
বাঘায় গর্ভবতী স্ত্রীকে রেখে মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

তুমি ছিলে আমার জীবনের আশ্রয়, ছিলে সেই মানুষ যে প্রতিটা স্বপ্নে আমার পাশে ছিলে। আজ আমি একা—তবুও একেবারে একা নই। Read more

গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করেছে স্পেন।বুধবার (০৯ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই Read more

বিস্ফোরক দাবি তুলে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী, নির্বাচিত হতে যাচ্ছেন বুলবুল-ফাহিম
বিস্ফোরক দাবি তুলে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী, নির্বাচিত হতে যাচ্ছেন বুলবুল-ফাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামীকাল (৬ অক্টোবর)। কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভোটের লড়াই ততটাই ফিকে হয়ে Read more

ময়মনসিংহ বোর্ডে সেরা জামালপুর, পাসের হার ৬০.১৯ শতাংশ
ময়মনসিংহ বোর্ডে সেরা জামালপুর, পাসের হার ৬০.১৯ শতাংশ

এসএসসি পরীক্ষার পাসের হারে ময়মনসিংহ বোর্ডের মধ্যে জামালপুর জেলা সবার শীর্ষে অবস্থান করছে। জামালপুর জেলায় পাসের হার শতকরা ৬০.১৯ শতাংশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন