ভোলার লালমোহনে বিপুল পরিমাণ জাল নোটসহ দেবর-ভাবিকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।সোমবার (২১ জুলাই) বিকালে ৫টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকৃতরা হলেন- লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান কান্দি এলাকার মো. জুয়েলের স্ত্রী মোসা. সুমি বেগম (২৫) এবং সুমির দেবর মো. মার্শাল (২০)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহনের গজারিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। সম্পর্কে তারা দেবর ও ভাবী। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১০০টি এবং পাঁচশত টাকার ৩০টি জাল নোট জব্দ করা হয়।জানা যায়, সুমি ও তার দেবর প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা চট্টগ্রামে বসবাস করেন। সেখানে থেকে আশপাশের জেলায় জাল টাকা সাপ্লাইয়ের কাজ করেন। প্রতি এক লাখ জাল টাকার নোট ২৫ হাজার টাকায় বিক্রি করেন তারা। বেশ কিছু জাল নোট বিক্রি করার উদ্দেশ্যে ভোলায় আসেন দু’জনে।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১ লক্ষ ১৫ হাজার টাকার জাল নোটসহ দেবর-ভাবীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল Read more

একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা
একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দু’টি একই দিনে ঘটাকে ‘সংকেতপূর্ণ’ বলে মনে করছেন Read more

আমরা চাই বন্দর ব্যবহারকারীরা সহজে সার্ভিস পান: এনবিআর চেয়ারম্যান
আমরা চাই বন্দর ব্যবহারকারীরা সহজে সার্ভিস পান: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, 'আমরা গত তিন মাস বাজেট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন Read more

জুমাতুল বিদায় ভাঙ্গুড়ার মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল
জুমাতুল বিদায় ভাঙ্গুড়ার মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। মুসলিম বিশ্বে যা (জুমাতুল বিদা) নামে পরিচিত। রমজান এবং জুমার সম্মিলন এই দিনটিকে মুমিন Read more

কোটালীপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, শিশুসহ আহত ৩০
কোটালীপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, শিশুসহ আহত ৩০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা Read more

মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা পুলিয়াদি গ্রামে মেয়েকে বাঁচাতে গিয়ে এক পিতা মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন