শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে ঢাকার শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সাড়া না মেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ।শনিবার (২৭ ডিসেম্বর) বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির খুনের বিচার না করে কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় যেকোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।শাহবাগের এই অবস্থান কর্মসূচি থেকে ছাত্র-জনতা হাদির খুনিদের গ্রেপ্তার এবং এর নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। ইনকিলাব মঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আন্দোলনকারীরা মনে করছেন, সরকার হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় স্থবিরতা দেখাচ্ছে, যা শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল।সমাবেশে আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করে বলেন, যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি জমাবেন, তাদের সেই স্বপ্ন সফল হবে না। রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচার করবে জনতা।তিনি আরও বলেন, ১ হাজার ৪০০ শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও তারা খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে আসার দাবি করা এই প্রশাসনের জন্য এটি চরম লজ্জার বিষয় বলে তিনি মন্তব্য করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ সোমবার (১৮ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের Read more

ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনে সম্মত বাংলাদেশ-চীন-পাকিস্তান
ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনে সম্মত বাংলাদেশ-চীন-পাকিস্তান

ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ, চীন ও পাকিস্তান। অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবন যাত্রার মান উন্নত করার লক্ষ্যে Read more

সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বাল্যবন্ধুকে নির্মমভাবে হত্যা
সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বাল্যবন্ধুকে নির্মমভাবে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে বাল্যবন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে খাইরুল Read more

কাউখালীর সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কাউখালীর সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদী চর থেকে চল্লিশোর্ধ বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত আটটার Read more

শেরপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
শেরপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বগুড়ার শেরপুরের ছোনকায় রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ লুটপাট ও শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ এনে Read more

এক সপ্তাহে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
এক সপ্তাহে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।স্বাস্থ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন