চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মন্দির কমিটির পক্ষ থেকে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।মন্দির কমিটির পক্ষ থেকে সুশান্ত শীল (৪৮) দুপুরে আনোয়ারা থানায় এই সাধারণ ডায়েরি করেন। জিডিতে বলা হয়, দুর্বৃত্তরা দুটি মন্দিরের মোট পাঁচটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও বিভিন্ন পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায়।শীতলা মন্দির থেকে চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের হার, শঙ্খ, ডালা, পূজার পাত্র, লোটা ও অন্যান্য নিত্যপূজার সামগ্রী। শিব মন্দির থেকে চুরি করা হয়েছে শিবের সর্প অলংকার, নন্দি মূর্তি, তামার ত্রিশূল ও ধাতব ঘণ্টাসহ বিভিন্ন সামগ্রী। স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে প্রাতঃদর্শনে গিয়ে তারা মন্দিরের দরজা খোলা ও ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি মন্দির কমিটিকে জানানো হয়।মন্দির কমিটির পক্ষে সুশান্ত শীল বলেন, “কয়েক বছর আগেও একবার এই মন্দিরে চুরি হয়েছিল। আবারও চুরির ঘটনা ঘটেছে। এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্যই থানায় জিডি করেছি।”এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মজনু মিয়া সময়ের কণ্ঠস্বরকে বলেন, “বিষয়টি নিয়ে অনলাইনে একটি জিডি করা হয়েছে। খোঁজ নিয়ে বিষয়টি খতিয়ে দেখছি।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব
হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

সৌদি আরব বিএনপির আহবায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিবকে হবিগঞ্জ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক হিসেবে Read more

কিশোরগঞ্জে শহরের বাসাবাড়িতে হানা দিচ্ছে ‘বনের বানর’
কিশোরগঞ্জে শহরের বাসাবাড়িতে হানা দিচ্ছে ‘বনের বানর’

প্রকৃতির মাঝে খাবার সংকটের কারণে কিশোরগঞ্জ জেলা শহরে বেড়েছে বানরের উৎপাত। সুযোগ পেলেই এই বানরগুলো ঢুকে পড়ছে এলাকার বিভিন্ন বাসাবাড়িতে। Read more

‘কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি’!
‘কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি’!

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ অভিযোগ উঠেছে আনসার-ভিডিপির প্রশিক্ষকের বিরুদ্ধে।বুধবার (২৪ সেপ্টেম্বর) অষ্টগ্রাম উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। Read more

কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বুধবার (৮ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। এছাড়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের Read more

নগদে চলছে শিক্ষা সহায়তা উপবৃত্তির নিবন্ধন
নগদে চলছে শিক্ষা সহায়তা উপবৃত্তির নিবন্ধন

বিভিন্ন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে আবারও ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’-এর বৃত্তি ও উপবৃত্তি প্রদান প্রক্রিয়া শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন