সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত কলেজছাত্র সাব্বির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. ওয়াজ আলীকে (৬০) বগুড়া থেকে গ্রেফতার করা  হয়েছে পুলিশ ও র‌্যাব। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত ওয়াজ আলীকে শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।জানা যায়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল, বগুড়ার শেরপুর থানা পুলিশ ও র‌্যাবের একটি দলের সমন্বয়ে অভিযান চালিয়ে শেরপুর পৌর শহরের কসাইপট্টি মহল্লার একটি বাড়ি থেকে ওয়াজ আলীকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়।উল্লেখ্য, ২০১২ সালের ২৩শে আগষ্ট সকালে উপজেলার পোতাজিয়া বাজারে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় কলেজ ছাত্র ছাব্বির। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে নিহত ছাব্বিরের পিতা ওসমান শেখ বাদী হয়ে ওয়াজ আলীকে প্রধান আসামি করে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর বিচারিক কাজ চলার পর গত বছরের ২৪শে আগষ্ট আদালত প্রধান আসামি আয়েজ আলী সহ ৭ জনকে যাবজ্জীবন এবং ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন । তখন থেকেই আয়েজ আলী পলাতক ছিল।এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াজ আলীর অবস্থান সনাক্ত করে র্যাবের সহযোগিতায় শেরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে গ্রেফতারকৃত ওয়াজ আলীকে শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ কোটি ৭৭ লাখ টাকা বাজেট বাড়লো হাবিপ্রবির, বরাদ্দ কম স্বাস্থ্যখাতে
১৪ কোটি ৭৭ লাখ টাকা বাজেট বাড়লো হাবিপ্রবির, বরাদ্দ কম স্বাস্থ্যখাতে

২০২৫-২৬ অর্থবছরের জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) মোট ১৩১ কোটি ৯৭ লাখ টাকার বাজেট পেয়েছে, যা Read more

সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, নৌকাসহ আটক ৫
সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, নৌকাসহ আটক ৫

সিরাজগঞ্জের চৌহালী থানা এলাকায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে একটি নৌকাসহ ৫জনকে গ্রেফতার করেছে চৌহালী নৌ-পুলিশ। দীর্ঘদিন যাবৎ Read more

কসবায় অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
কসবায় অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ হয়েছে। উপজেলার মন্দবাগ এলাকা থেকে জব্দ করা Read more

ঢাবি থেকে ককটেল উদ্ধারের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ
ঢাবি থেকে ককটেল উদ্ধারের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নিরাপত্তাহীনতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিরাপদ ক্যাম্পাসের দাবি বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী Read more

যুদ্ধের পর আশুরার রাতে প্রথমবার প্রকাশ্যে এলেন খামেনি
যুদ্ধের পর আশুরার রাতে প্রথমবার প্রকাশ্যে এলেন খামেনি

ইসরাইল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন