২০২৫-২৬ অর্থবছরের জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) মোট ১৩১ কোটি ৯৭ লাখ টাকার বাজেট পেয়েছে, যা ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৪ কোটি ৭৭ লাখ টাকা বেশি। গত অর্থবছরে মোট বাজেট ছিল ১১৭ কোটি ২০ লাখ টাকা। নতুন অর্থবছরের বাজেটে শিক্ষার্থীদের স্বাস্থ্য সহায়তার জন্য বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ৬ লাখ টাকা, যা মোট বাজেটের ০.০৪৫ শতাংশ। প্রায় ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার জন্য এই বাজেটকে অপ্রতুল বলে মনে করছেন শিক্ষার্থীরা।জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০২৫-২৬ অর্থবছরের হাবিপ্রবিতে মোট ১৩১ কোটি ৯৭ লাখ টাকার বাজেটের মধ্যে ইউজিসি দেবে ১২২ কোটি ৩৭ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে আসবে ৯ কোটি ৬০ লাখ টাকা। এই বাজেটে স্বাস্থ্যের পাশাপাশি গবেষণা ও উদ্ভাবন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ৩৩ লাখ টাকা, যা মোট বাজেটের ৩.২৮ শতাংশ। প্রযুক্তি ও উদ্ভাবনের অগ্রগতির লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য এই বরাদ্দকেও ‘অপ্রতুল’ বলেই মনে করছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।হাবিপ্রবিতে বর্তমানে প্রায় ১২ হাজারের মতো শিক্ষার্থী অধ্যয়নরত। অথচ তাদের জন্য বাৎসরিক স্বাস্থ্যসেবায় বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৬ লাখ টাকা, যা মোট বাজেটের ০.০৪৫ শতাংশ। যদিও গতবছরের সংশোধিত বাজেটের চেয়ে এ খাতে বরাদ্দ সামান্য বেড়েছে, কিন্তু শিক্ষার্থীদের প্রয়োজনের তুলনায় এটি অত্যন্ত কম।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ দপ্তর সূত্রে জানা গেছে, বাজেটের সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন খাতে। এ খাতে ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি ৩৭ লাখ টাকা, যা মোট বাজেটের ৬৩.১৭ শতাংশ। এর মধ্যে বেতন-ভাতা বাবদ ৭৮ কোটি ৪৩ লাখ এবং পেনশন ও গ্র্যাচুইটি বাবদ ৪ কোটি ৯৪ লাখ টাকা।তবে এবারের বাজেটে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে স্বাস্থ্যখাতে দেওয়া বরাদ্দ নিয়ে। যদিও গত অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৫ লাখ টাকা। চলতি বছরে তা ১ লাখ টাকা বাড়িয়ে ৬ লাখ হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের মতে, এই সামান্য বৃদ্ধি প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম এবং এটি বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষার্থীদের মৌলিক অধিকারকে উপেক্ষা করে। এর আগে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সংস্কারের জন্য মানববন্ধন করে কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপিও দিয়েছিল শিক্ষার্থীরা। তারপরেও স্বাস্থ্যখাতে এতো কম বরাদ্দে মেডিকেল সেন্টারটির সংস্কার আদৌ হবে কিনা এমন প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে একটি অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে পড়ে থাকায়, বর্তমানে মাত্র একটি অ্যাম্বুলেন্স দিয়েই চলছে মেডিকেল সেন্টারের রোগী আনা-নেয়ার কাজ। এছাড়াও মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ওষুধ না থাকা, গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার সুযোগ না থাকার অভিযোগও এসেছে শিক্ষার্থীদের কাছ থেকে।বাজেটের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির বলেন, ‘আমরা বাজেট যেভাবে যেমন বাজেট চাই, সে রকম আসলে পাই না। এ বছর আমরা বাজেট চেয়েছিলাম প্রায় ১৬৯ কোটি টাকা। এর প্রেক্ষিতে ইউজিসি থেকে পেয়েছি ১২২ কোটি টাকার বাজেট। তবে আমরা আশাবাদী সামনে সংশোধিত বাজেটে এটা আরো বাড়বে। বাজেট বরাদ্দের ক্ষেত্রে ইউজিসির নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ের ভারসাম্য বিবেচনায় নেওয়া হয়।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক
ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

ময়মনসিংহের গৌরীপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে প্রলোভনে ফেলে বিয়ে করার ঘটনায় অভিযুক্ত হয়েছেন বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। এ ঘটনাকে কেন্দ্র Read more

১৪ বছর পরও ১১ জুলাই মিরসরাইয়ের বেদনার প্রতীক
১৪ বছর পরও ১১ জুলাই মিরসরাইয়ের বেদনার প্রতীক

চট্টগ্রামের মিরসরাইয়ে ২০১১ সালের ১১ জুলাই, সময় যেন থমকে গিয়েছিল। ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে সৈদালীতে ডোবার পানিতে উল্টে Read more

পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

ভারতের উত্তরপ্রদেশে অবস্থানরত বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে Read more

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার
টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলা যুব দলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন