ধীর্ঘ ১৭ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবন অতিবাহিত করছিলেন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের বাসিন্দা বাদল মিয়া। হঠাৎ ৩ মাস আগে স্ট্রোক করে সেখানকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। দেশে থাকা পরিবারের লোকজন কোনো সন্ধানই পাচ্ছিলেন না তাঁর।১০-১৫ দিন প্রাণান্তকর চেষ্টার পর আজমানের একটি হাসপাতালে সন্ধান মেলে ওই প্রবাসী বাদল মিয়ার। পরিবারের একমাত্র অবলম্বন ব্যক্তিকে একদম অসহায় অবস্থায় দেখে পরিবারের লোকজন ভেঙে পড়েন। কোম্পানির চিকিৎসা ইন্স্যুরেন্স শেষ হয়ে যাওয়ায় পরবর্তীতে তাঁকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে বাসায় প্রেরণ করা হয়। চিকিৎসার অভাবে রুমেই অবস্থান করছিলেন তিনি, হাঁটাচলা করতে পারছিলেন না।এ অবস্থায় পরিবারের লোকজন বিষয়টি জানান, পাকুন্দিয়ার সামাজিক প্ল্যাটফর্ম ‘ভয়েস অব পাকুন্দিয়া’র এডমিন এস এম রায়হানকে। পরে ভয়েস অব পাকুন্দিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হয় প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের উপসচিব, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পার্সোনাল সেক্রেটারি এবং সাবেক র‍্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের সাথে।এ দিকে কোরবানী ঈদের দিন পাকুন্দিয়া বাজারে সারোয়ার আলমের সাথে দেখা করেন পরিবারের সদস্য ও ভয়েস অব পাকুন্দিয়ার সদস্যরা। সেখানে আরও বিস্তারিত আলোচনার পর তিনি তাৎক্ষণিক ফোন করেন দুবাইয়ের বাংলাদেশ দূতাবাসে এবং কর্মকর্তাদের রোগীর খোঁজখবর নিতে বলেন।ঈদের পর দিন দুবাইয়ের কর্মকর্তারা সারোয়ার আলমকে জানান, বাদল মিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে কারও সহযোগিতা ছাড়া হাঁটা চলা করতে পারেন না। তারপরও দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।এদিকে, ওই প্রবাসী দেশে ফেরেন ০৫ জুলাই। শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকলে তাঁকে ভর্তি করা হয় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে। ০৮ জুলাই মঙ্গলবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিনা খাতুনের জীবন যেন ‘আসমানী’ কবিতার বাস্তব রূপ
সরিনা খাতুনের জীবন যেন ‘আসমানী’ কবিতার বাস্তব রূপ

পল্লী কবি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা ‘আসমানী’। কবিতার মূল চরিত্র আসমানীকে এখন হয়তো রসুলপুরে গিয়ে বাস্তবে দেখা সম্ভব হবে না। Read more

ভৈরবে সংঘর্ষে হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩
ভৈরবে সংঘর্ষে হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩

কিশোরগঞ্জে ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষে মারামারিতে নিহত তোফাজ্জল হোসেন আনন্দ হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, Read more

নবীনগরে তিতাস নদীতে ডুবে শিশুর করুণ মৃত্যু
নবীনগরে তিতাস নদীতে ডুবে শিশুর করুণ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে তিতাস নদীতে ডুবে সজীব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার (০৯ মে) দুপুরে নবীনগর তিতাস নদীতে এই Read more

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‌‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‌‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মাজার-ই-শরীফ বা নীল মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাত প্রায় ১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে Read more

টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর Read more

কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা, দেখে ফেলায় ২ জনকে কুপিয়ে জখম
কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা, দেখে ফেলায় ২ জনকে কুপিয়ে জখম

নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ও খুন হয় আরজু নামের এক কলেজ ছাত্রী। বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন