লটারির মাধ্যমে বন্দিদের মুক্তি দেয়া হচ্ছে দাবি করে আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে কারাবন্দিদের আত্মীয়-স্বজনদের সতর্ক থাকার আহ্বান জানানোর পাশাপাশি প্রয়োজনে কারাগারের হটলাইন নম্বরে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।এতে বলা হয়, একটি প্রতারক চক্র ‘লটারির মাধ্যমে বন্দি ছাড়া হচ্ছে’ মর্মে বন্দিদের আত্মীয়-স্বজনকে প্রতারিত করে অর্থ দাবি করছে বলে কারা কর্তৃপক্ষের নজরে এসেছে। প্রকৃতপক্ষে এটি প্রতারণা ও অনৈতিক উপায়ে অর্থ আদায়ের কৌশল। এ ধরনের কোনো কার্যক্রম গ্রহণের কোনো সুযোগ কোথাও নেই।বিজ্ঞপ্তিতে সবাইকে এ ধরনের বিভ্রান্তি ও প্রতারণার হাত থেকে রক্ষাসহ যেকোনো ধরনের তথ্যের প্রয়োজনে কারাগারের হটলাইন নম্বরে (১৬১৯১) কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কারাবন্দিরাও। সম্প্রতি কারাগার ও আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ (সংশোধন ২০২৫)-এর বিধি ১০(ক) অনুযায়ী, এসব ভোটার ইন কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) পদ্ধতিতে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আধিপত্যবাদবিরোধী সমাবেশের’ ডাক সাদিক কায়েমের
‘আধিপত্যবাদবিরোধী সমাবেশের’ ডাক সাদিক কায়েমের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় প্রতিবাদ ও চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। Read more

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)

ক্লাব ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ এল ক্লাসিকোতে আজ রোববার (২৬ অক্টোবর) মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নারী ওয়ানডে বিশ্বকাপে Read more

দেশে ফিরলেন ইতিহাস গড়া অনূর্ধ্ব-২০ নারী দলের
দেশে ফিরলেন ইতিহাস গড়া অনূর্ধ্ব-২০ নারী দলের

প্রথমবারের এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে বাংলাদেশ। লাওসে  এএফসি অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে মূল পর্ব নিশ্চিতের Read more

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মসূচি স্থগিত
রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মসূচি স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের আশ্বাসে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে চলমান তিন দিনের অবস্থান ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষক, কর্মকর্তা ও Read more

ভূঞাপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ
ভূঞাপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে।ভূঞাপুর Read more

শুধু হাত বদলেছে, চেহারার পরিবর্তন হয়নি: ফয়জুল করীম
শুধু হাত বদলেছে, চেহারার পরিবর্তন হয়নি: ফয়জুল করীম

বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘ধর্ষণ, চুরি-লুটপাট ও চাঁদাবাজি—এটা রাজনীতি নয়, এটা জুলুম ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন