বাসে হাতল ধরেছেন, লিফটের বোতাম চাপছেন, শপিং মলে ঘুরছেন পাবলিক জায়গায় আমরা প্রতিদিনই অসংখ্য অদৃশ্য জীবাণুর সংস্পর্শে আসছি। সব জায়গা এড়িয়ে চলা সম্ভব নয়, কিন্তু কিছু সচেতন অভ্যাস আমাদের অনেকটাই সুরক্ষিত রাখতে পারে। চলুন জেনে নেওয়া যাক পাবলিক প্লেসে কীভাবে নিজের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবেন।হাত পরিষ্কার রাখা: হাতই জীবাণু ছড়ানোর সবচেয়ে সহজ মাধ্যম। তাই হাত পরিষ্কার রাখা মানেই নিজেকে অনেকটা নিরাপদ রাখা। গণপরিবহণ ব্যবহার করার পর, পাবলিক টয়লেট থেকে বেরিয়ে বা রেলিং, দরজার হাতল, লিফটের বোতাম স্পর্শ করার পর অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া জরুরি। পানি বা সাবান না পেলে অন্তত ৬০ শতাংশ অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করুন। অজান্তেই আমরা চোখ, নাক বা মুখে হাত দিই। অপরিষ্কার হাতে এটি করলে জীবাণু সরাসরি শরীরে ঢুকে পড়ে।কাশি-হাঁচির সময় দায়িত্বশীল আচরণ: আপনি সুস্থ থাকলেও আপনার পাশের মানুষটি হয়তো নন এটা মাথায় রাখাই ভদ্রতা। কাশি বা হাঁচির সময় টিস্যু বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করুন। কখনোই খোলা হাতে কাশি বা হাঁচি দেবেন না। পাবলিক টয়লেট ব্যবহারে বাড়তি সতর্কতা: পাবলিক টয়লেট জীবাণুর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর একটি। কল বন্ধ করা বা দরজা খোলার সময় টিস্যু বা কাগজ ব্যবহার করুন। সম্ভব হলে কনুই বা কাঁধ দিয়ে দরজা ঠেলুন। ঢাকনা থাকলে ফ্লাশ দেওয়ার আগে ঢাকনা বন্ধ করুন। না থাকলে একটু দূরে দাঁড়িয়ে টিস্যু দিয়ে ফ্লাশ চাপুন।খাবার ও ব্যক্তিগত জিনিস ভাগাভাগিতে সতর্কতা: জনসমাগমের স্থানে নিজের ব্যক্তিগত জিনিস অন্য কাউকে ব্যবহার না করতে দেয়াই ভালো। যেমন পানির বোতল, ফোন এসব একে অন্যের সঙ্গে ব্যবহার না করাই নিরাপদ। নিজেও অন্যদের থেকে এসব নেয়া এড়িয়ে চলুন। এছাড়াও বাইরে খাবার খাওয়ার সময় সচেতন থাকুন।   বিভিন্ন সময় আমাদের পাপলিক প্লেসে জেতে হয়। আবার এমনও হয় যে ভিড়ের মধ্যে থাকতে হয় যেমন কনসার্ট বা জনসমাগমে গেলেও পরিষ্কার থাকা জরুরি, নয়তো বিভিন্ন রোগে ভুগতে হতে পারে। একটি সচেতন থাকলেই জনসমাগমে অংশ নিয়েও সুস্থতা বজায় রাখা সম্ভব। এ কারণে ছোট ছোট অভ্যাস যেমন হাত ধোয়া, কাশি ঢেকে দেয়া, জিনিসপত্র সাবধানে রাখা এই বিষয়গুলোয় সচেতন হতে হবে। এমনকি ঘরে  ফিরেই বাইরের পোশাক পরিবর্তন করে হাত-মুখ ধুয়ে ফেলুন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইন উপদেষ্টার পুরোনো পোস্ট শেয়ার করে হাসনাত লিখলেন ‘আচ্ছা’
আইন উপদেষ্টার পুরোনো পোস্ট শেয়ার করে হাসনাত লিখলেন ‘আচ্ছা’

ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা নেওয়াসহ নানা বিষয় নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একটি পুরোনো ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। জাতীয় নাগরিক Read more

রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে বৃদ্ধ নিহত
রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে বৃদ্ধ নিহত

‎লক্ষ্মীপুরের রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোহাম্মদ উল্ল্যা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।‎সোমবার (১৬ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে Read more

জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি নেপাল-বাংলাদেশ
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি নেপাল-বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নির্ধারিত কোনো ফাইনাল নেই। ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে যে দলের পয়েন্ট বেশি হবে তারাই চ্যাম্পিয়ন। Read more

পুতিনকে বি-২ বোমারু বিমান দিয়ে শক্তি দেখালেন ট্রাম্প!
পুতিনকে বি-২ বোমারু বিমান দিয়ে শক্তি দেখালেন ট্রাম্প!

আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালীন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন